১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ভালোবাসার টানে মুম্বাই ছেড়ে কলকাতায় এসেছিলাম : নীলাঞ্জনা

অনলাইন ডেস্ক : এই মুহূর্তে প্রযোজক হিসেবে ছোট পর্দায় নিজের প্রভাব বিস্তার করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। তবে কিছু দিন আগে পর্যন্ত যিশু সেনগুপ্তর সঙ্গে তার সম্পর্ককে ঘিরেই বেশি আলোচনা হয়েছে। এই আলোচনার শুরু হয় যখন ইনস্টাগ্রামের পাতায় দেখা যায় নিজের নাম থেকে সেনগুপ্ত পদবিটা সরিয়ে নিয়েছেন তিনি।

যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলতেই রাজি নন নীলাঞ্জনা। এখন পুরোপুরি মন দিয়েছেন নিজের প্রযোজনা সংস্থা আর সিরিয়ালের কাজে। তবে এক সময় অভিনেত্রী হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন। এখন দুই মেয়েকে ঘিরেই তার গোটা পৃথিবী।

আরও পড়ুনঃ   ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

তাদের নামেই নিজের নতুন প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন, “নিন্নি চিন্নি’জ মামাজ প্রোডাকশন।” তবে তার সংসার ভাঙার গুঞ্জন শোনার পর থেকে সেভাবে কোনও কথা বলতে শোনা যায়নি।

সম্প্রতি একটি পডকাস্টে এসেছিলেন নীলাঞ্জনা। যেখানে নিজের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। তার বেড়ে ওঠা পুরোটাই মুম্বাইয়ে। সেখানে হিন্দি কাজের মাধ্যমেই তার ক্যারিয়ারের শুরু। একটা সময় চুটিয়ে মডেলিংও করেছেন তিনি। কিন্তু নিজের ক্যারিয়ার, বাড়ি সব ছেড়ে কলকাতায় এসেছিলেন তিনি।

সে কথাই পডকাস্টে স্পষ্ট ভাবে জানালেন নীলাঞ্জনা। তিনি বলেন, ‘প্রথমবার ক্যারিয়ার ছেড়েছিলাম ভালোবাসে। মুম্বাই ছেড়ে কলকাতা চলে এসেছিলাম। তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশন কাজ করার কথা ভাবিনি। যদিও আমার কাছে সে অপশন অবশ্য ছিল। আমি একথা মাকেও বলেছিলাম, মা বললেন, করার দরকার নেই।’

আরও পড়ুনঃ   কসমেটিক সার্জারি করিয়েও কেন স্বীকার করে না, তামান্নার কড়া জবাব

তারপর অবশ্য আবারও নিজের প্রযোজনা সংস্থা খুলেছিলেন তিনি। কিন্তু সে সময় মেয়েরা বড় হচ্ছিল সেই সঙ্গে কাজের জন্য স্বামী অর্ধেক সময় শহরে না থাকায় সেভাবে কাজটা আর এগিয়ে যাননি। তবে প্রযোজক হিসেবে সেকেন্ড ইনিংসে বেশ নজর কেড়েছেন নীলাঞ্জনা। তার প্রযোজিত সিরিয়ালগুলি দর্শকের এখন প্রিয়র তালিকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST