১৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার পুলিশের সদরদপ্তরে জঙ্গি হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার পুলিশের সদরদপ্তরে জঙ্গিদের সঙ্গে পুলিশ সদস্যদের লড়াইয়ের সময় ওই তিন পুলিশ নিহত হয়েছেন। পাকিস্তানের পুলিশের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

পুলিশের উচ্চ-পদস্থ একজন কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশের সদরদপ্তরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে জঙ্গিরা। পুলিশের সাথে জঙ্গিদের লড়াই এখনও চলছে। পুলিশের প্রধান কার্যালয়ে হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিলেন। পুলিশের সাথে লড়াইয়ে হামলাকারীরাও নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ   নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত

তিনি বলেন, ‘‘তিন হামলাকারীকে হত্যা করেছে পুলিশ।’’

স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশ লাইন্সে হামলা প্রতিরোধের সময় পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানা রয়েছে। দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছে বলে গোষ্ঠীটির একজন মুখপাত্র জানিয়েছেন।

আরও পড়ুনঃ   ইসরায়েলের ওপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবেন: খামেনি

বাকি হামলাকারীদের নিষ্ক্রিয় করার জন্য পুলিশ সদরদপ্তরের প্রধান ভবন ও আবাসিক ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশের অভিযান চলমান আছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বান্নু জেলার অবস্থান। চলতি সপ্তাহে আঞ্চলিক এক সম্মেলন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে ইসলামাবাদে লকডাউন চলছে। সম্মেলনে যোগ দিতে সোমবার ইসলামাবাদে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST