২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘সাংবাদিক ভাইদের বলব অযথা অপপ্রচার করবেন না, ভুল হলে ধরিয়ে দেবেন’

পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, সাংবাদিক ভাইদের বলব জামায়াত ইসলামী সম্পর্কে অযথা অপপ্রচার করবেন না। ভুল হলে ধরিয়ে দেবেন, আমরা শুধরে নেব। জাতিকে ভালো রাখতে আপনারাই বেশি ভূমিকা পালন করে থাকেন। সাদাকে সাদা বলবেন, কালোকে কালোই বলবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দুপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যেই আমাদের দুইজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমাদের আমিরে জামায়াত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করব না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই।

আরও পড়ুনঃ   'জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়'

তিনি আরও বলেন, হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের নির্বিচারে গণহত্যা করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হওয়া দরকার। জামায়াত সম্পর্কে অপ্রচার চালানো হয়েছে, জামায়াতকে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত করাতে চেয়েছিল। জামায়াতকে নিষিদ্ধ করার ৪ দিনের মাথায় তারা পলায়ন করেছে। জামায়াত ক্ষমতায় গেলে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। সাবেক ভূমিমন্ত্রী টাকা পাচার করে লন্ডনে ৩৬০ বাড়ি বানিয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এগুলো ফিরিয়ে আনতে হবে।

আমাদের দুইজন মন্ত্রী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদ একটাকার দুর্নীতি করেননি। কেউ প্রমাণও করতে পারেনি। দুর্নীতি ধরিয়ে দিতে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেনি।

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষণের নাটকের নামে বিএনপির অনেক নেতাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে বন্দি রেখেছিলেন।

আরও পড়ুনঃ   প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ট্রাক চালকের আমৃত্যু কারাদণ্ড

জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারি এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের আমির অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত এবং সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ চেয়ে মোনাজাত করেন জেলা‌ জামায়াতের‌ নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। সভায় পাবনায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST