১১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়’

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী কারো জমি, মার্কেট, বাড়িঘর দখলে নেবে না। শুধু দখলে নিবে মানুষের হৃদয়। প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে থাকবে মানুষের প্রতি ভালবাসা, থাকবে না অহংকার।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখা আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো দায়িত্বশীল রাজনৈতিক শক্তিকে আস্থায় নিতে হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে পরকীয়ায় জনতার হাতে প্রেমিক যুগল আটক

তিনি আরো বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়। দেশ গড়ার চরিত্রবান যুবসমাজ তৈরীর কারখাানা জামায়াত। মানুষের কাছে ইসলামীর দাওয়াত পৌঁছার দায়িত্ব ঐতিহাসিকভাবে পালন করে আসছে। জামায়াতের কোন নেতাকর্মী সন্ত্রাস, চাঁদবাজি ও টেন্ডারবাজি করতে পারে না। জামায়াত ছাড়া অন্য কোন রাজনীতিক দলের এ বিষয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই।

আরও পড়ুনঃ   কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর আবুজার গিফারী, নায়েবে আমীর ও সাবেক এমপি লতিফুর রহমান, সেক্রেটারি আবু বক্কর, অফিস সেক্রেটারি অধ্যাপক আমানুল্লাহ, সদর উপজেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কবির, পৌর সেক্রেটারী মুক্তার হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST