৯ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী দূর্গাপুর থানা এলাকা হতে চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সাকবর আলী (৫০)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার (৮ আগস্ট) রাত্রী ১০:১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী দূর্গাপুর থানাধীন তেওরকুড়ি বাজার হতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে দূর্গাপুর থানার চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সাকবর আলী (৫০), পিতা-হযরত আলী, সাং-তেওরকুড়ি, থানা-দূর্গাপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে এমপি জারার বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

র‍্যাব আরও জানায়, বাদী (ভিকটিম) মোছাঃ রুপালী বেগম (৪৬) তার শিশু সন্তানকে নিয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। আসামি মোঃ সাকবর আলী (৫০) ভিকটিমের রুমের টিন কেটে প্রবেশ করে ভিকটিমকে জড়িয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্র্শকাতর জায়গায় স্পর্শ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ভিকটিম চিৎকার করলে ভিকটিমের মুখ চেপে ধরে এবং ভিকটিমের স্বামী চিৎকার শুনে ঘুম থেকে জাগ্রত হলে ধর্ষনকারী দৌড়ে পালিয়ে যায়। উক্ত আসামীর বিরুদ্ধে দূর্গাপুর থানার মামলা নং-০৮, তারিখ-০৫/০৮/২০২৬ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০(সংশোধনী/২০২৬) এর ৯(৪)(খ) আইনে মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ   পুলিশের হাত ফসকে হাতকড়াসহ পালালো মাদক মামলার আসামি

উক্ত ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১৩

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

১৪

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

১৫

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৬

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

১৭

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

১৮

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

১৯

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

২০

Design & Developed by: BD IT HOST