২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ-ভারত সিরিজ দেখে পাকিস্তানের শিক্ষা নেওয়া উচিত’

অনলাইন ডেস্ক : সপ্তাহ কয়েক আগেই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। অথচ সেই বাংলাদেশই এবার ভারতের মাটিতে গিয়ে রীতিমতো নিজেদের পায়ের তলায় মাটিতে খুঁজে পাচ্ছে না। সিরিজের প্রথম টেস্টে হেরেছে বড় ব্যবধানে।

ভারতের এমন দাপুটে পারফরম্যান্সের পেছনে তাদের পেশাদারিত্বের কৃতিত্ব দেখছেন কামরান আকমাল। এই জায়গায় ভারতের কাছ থেকে পাকিস্তানকে শিক্ষা নিতে বলেছেন পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার-ব্যাটার।

আরও পড়ুনঃ   মহানন্দা সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অটোরিকশাচালকদের অবরোধ

নিজের ইউটিউব চ্যানেলে কামরান বললেন, দাম্ভিকতাই শেষ করে দিচ্ছে পাকিস্তান ক্রিকেটকে। তিনি বলেন, ‘পিসিবির উচিত বিসিসিআইয়ের থেকে শেখা, তাদের পেশাদারিত্ব, তাদের দল, নির্বাচক, অধিনায়ক ও কোচের কাছ থেকে শিক্ষা নেওয়া।’

‘এই বিষয়গুলোই একটি দলকে এক নম্বর করে তোলে এবং তারা বিশ্বে আধিপত্য বিস্তার করে। আমরা যদি এতই ভালো হতাম, তাহলে পাকিস্তান ক্রিকেট এখানে থাকত না। আপনাদের অহংকারের কারণেই পাকিস্তান ক্রিকেট ভুগছে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে “সংস্কার, জাতীয় ঐক্য ও জনভাবনা” শীর্ষক নাগরিক সংলাপ

বাংলাদেশের বিপক্ষে অগাস্ট-সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে সফরকারীদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পায় ১০ উইকেটের বড় হারের তেতো স্বাদ।

একই মাঠে দ্বিতীয় টেস্টেও করুণ পরিণতি হয়ে পাকিস্তানের; হেরে যায় ৬ উইকেটে। পাকিস্তানের মাটিতে তো বটেই, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১০

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১১

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৪

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৭

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৮

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৯

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

২০

Design & Developed by: BD IT HOST