২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়েকে

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট এবং দেশটির মার্কসবাদী রাজনীতিক অনুরা কুমারা দিশানায়েকে শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার সকালে রাজধানী কলম্বোর প্রেসিডেন্সিয়াল সচিবালয়ের ভবনে শপথ নিয়েছেন তিনি।

শপথ নেওয়ার পর সংক্ষিপ্ত এক বক্তব্যে ৫৫ বছর বয়সী দিশানায়েকে বলেন, তিনি শ্রীলঙ্কার সংকটের জটিলতা সম্পর্কে ভালোভাবে অবগত এবং তার নেতৃত্বাধীন সরকার এই সংকটের আবর্ত থেকে দেশ এবং দেশবাসীকের রক্ষা করতে নিরলসভাবে পরিশ্রম করবে।

“আমি জানি, সাম্প্রতিক সংকট পরিস্থিতির জেরে অনেকেই রাজনীতিবিদদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। সেই আস্থা যেন ফিরে আসে, সেজন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তবে এটাও সত্য যে আমি কোনো জাদুকর নই। আমার হাতে কোনো ম্যাজিক নেই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। এমন অনেক ব্যাপার আছে যা আমি জানি, আবার অনেক ব্যাপার আছে যা আমি জানি না।”

আরও পড়ুনঃ   শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

“কিন্তু আমি যেটা করতে পারব—কোনা ইস্যুতে সেরা পরামর্শ গ্রহণ করা এবং নিজের সর্বোচ্চ পরিশ্রম। আর এ কারণে, সবার সমর্থন-সহযোগিতা প্রয়োজন হবে আমার।”

শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। ২ কোটি মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কায় এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১ কোটি ৭০ লাখ। নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী অংশ নিয়েছিলেন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, সাজিথ প্রেমাদাসা এবং অনুরা কুমারা দিশানায়েক— এই তিন জনের মধ্যে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ নিয়ে এবার যুক্তরাষ্ট্রের কাছে নালিশ

ফল প্রকাশের পর দেখা যায়, মোট ভোটের শতকরা ৪৩ দশমিক ৩২ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন দিশানায়েকে। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাবিংহে হয়েছেন তৃতীয়।

দিশানায়েকে শ্রীলঙ্কার রাজনৈতিক দল জনতা ভিমুক্তি পেরেুমুনার (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি) চেয়ারম্যান। পার্লামেন্টে অবশ্য এই দলটির অবস্থা তেমন ভালো নয়। জেভিপির মাত্র ৩ জন আইনপ্রণেতা রয়েছেন শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্টে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST