২৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে এবার যুক্তরাষ্ট্রের কাছে নালিশ

অনলাইন ডেস্ক : ৫ আগস্টের পর থেকে ঢাকা ও নয়াদিল্লি সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা (ফিডস) নামের একটি সংস্থা।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থার সদস্যদের সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন, কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। গতকাল বুধবার ফিডসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্পকে প্রদান করা চিঠিতে ‘বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামি রাষ্ট্রে পরিণত হচ্ছে’ উল্লেখ করে খান্দেরাও কান্ড বলেন, “বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া এখন জরুরি। আমি প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদশে শান্তি ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন।”

আরও পড়ুনঃ   আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা: প্রধান উপদেষ্টা

বাইডেনকে দেওয়া চিঠিতে খান্দেরাও কান্ড বলেন, “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কি না— তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীসহ সব নাগরিকের অধিকার সুরক্ষিত থাকছে কি না। আমরা বিশ্বাস করি যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময়ই মানবাধিকার ইস্যুতে আপোসহীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন এবং বাস্তুচ্যুতির শিকার, তাদের রক্ষায় আপনি তৎপর হবেন।”

আরও পড়ুনঃ   প্রতিরক্ষাখাতে খরচ নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান জার্মানির

বেসরকারি একাধিক পরিসংখ্যানের তথ্য বলছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে ২ শতাধিক হামলা-সহিংসতার ঘটনা ঘটেছে।

অতি সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক প্ল্যাটফরম সম্মিলত সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালত জামিনও নামঞ্জুর করেছেন।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার জামিন না পাওয়া নিয়ে উভয় চিঠিতে উদ্বেগ জানিয়েছে ফিডস।-সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST