১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কোনো সন্দেহ নেই মেসি পরের বিশ্বকাপ খেলবে : রিকুয়েলমে

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন ফুটবলে অনেকদিন ধরেই কথাটা হচ্ছিল, দলের প্রাণভোমরা লিওনেল মেসি পরের বিশ্বকাপে খেলবেন কি না। এ প্রশ্ন যেমন এই মহাতারকার সামনে করা হয়েছিল, তেমনি আর্জেন্টাইন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে তার সতীর্থদেরও সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবার মহাতারকাকে নিয়ে আশ্বস্ত করলেন আরেক কিংবদন্তি রোমান রিকুয়েলমে।

১৫ বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি বহন করে চলেছেন লিওনেল মেসি। উত্তরাধিকার সূত্রে এটি হুয়ান রোমান রিকুয়েলমের কাছ থেকে পেয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলের ড্রেসিংরুমে রিকুয়েলমেকে পেয়েছিলেন মেসি। এমনকী ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয়ও একসঙ্গে উদযাপন করেছিলেন।

আরও পড়ুনঃ   দেশে বর্তমানে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

তবে আজ রিকুয়েলমে বোকা জুনিয়রের ভাইস প্রেসিডেন্ট। আর মেসি এখনও বাঁ পায়ের জাদু এখনও দেখিয়ে চলেছেন। যদিও তার অবসরের সময় ক্রমশ ঘনিয়ে আসছে। ৩৭ বছর বয়সী এই তারকা সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে পাওয়া অ্যাঙ্কলের চোটের কারণে দুই মাস ধরে মাঠের বাইরে আছেন। এই সময়ে ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে বেশ কিছু ম্যাচ তিনি খেলতে পারেননি।

মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তাও যাচ্ছে না। তবে আগামী ২০২৬ বিশ্বকাপে যে মেসি খেলবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই এক সময়ের সতীর্থ রিকুয়েলমের। তিনি বলছেন, ‘মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে। আপনি কখনই জানেন না যে সে কী করতে পারে। আমার কোনো সন্দেহ নেই যে সে আগামী বিশ্বকাপে খেলবে, তাকে খেলতেই হবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

আরও পড়ুনঃ   জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, যা বলছে আইসিসি

যখন সময় আসবে, তিনি ফোন রিং করবেন, যেমনটি তিনি প্রায়শই করেন, ‘আমি তার সাথে কথা বলি, আমি তাকে খুব বেশি জ্বালাতন করি না, তবে আমরা কথা বলি। এ কারণেই আমি মনে করি সে বিশ্বকাপে খেলবে, সে খুব স্বাভাবিক নেই এই মুহূর্তে। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে চান।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST