২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দেশে বর্তমানে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

অনলাইন ডেস্ক : দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাসে নতুনভাবে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। বর্তমানে দেশে পুরুষ ভোটার নারীর তুলনায় ১৯ লাখ ৯ হাজার ৬১০ জন বেশি।

তিনি জানান, আগামী ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এই তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে। তবে ১৭ নভেম্বরের মধ্যে দাবি ও আপত্তি জানানো যাবে।

আরও পড়ুনঃ   তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানিমন্ত্রী

ইসি সচিব আরও বলেন, যারা ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করেছেন এবং নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, গত ৩১ আগস্ট প্রকাশিত সম্পূরক ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

ওই সময় ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন নতুন ভোটার যুক্ত হয়। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

ইসি সচিব আরও বলেন, চলতি বছরের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পরবর্তীতে ৩০ জুন পর্যন্ত নিবন্ধিত ভোটারদের অন্তর্ভুক্ত করে সম্পূরক খসড়া ভোটার তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কায় এশিয়ান জুনিয়র দাবায় তাহসিন চ্যাম্পিয়ন

সে সময় মোট ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছিলেন-এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন, নারী ২৭ লাখ ৭৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ২৫১ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছিলেন।

তবে একই সময়ে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার কর্তন করা হয়, যার মধ্যে পুরুষ ১২ লাখ ২৪ হাজার ৯০২ জন, নারী ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ২২ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েন।

আখতার আহমেদ বলেন, ভোটার তালিকাকে হালনাগাদ ও নির্ভুল রাখতে কমিশন নিয়মিতভাবে কাজ করছে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পরই আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে বলে তিনি জানান।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

১০

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১১

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১২

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১৩

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৪

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৫

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৬

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৭

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

১৮

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

১৯

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST