১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় এশিয়ান জুনিয়র দাবায় তাহসিন চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র র‍্যাপিড দাবায় বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চ্যাম্পিয়ন হয়েছেন। সাত খেলায় ৬ পয়েন্ট নিয়ে তিনি শিরোপা অর্জন করেন। স্বাগতিক শ্রীলঙ্কার চল্লিশের অধিক দাবাড়ু ছাড়াও ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও মালদ্বীপের দাবাড়ু অংশ নিয়েছেন।

র‍্যাপিড দাবার সংক্ষিপ্ততম এক ফরম্যাট। স্বল্প সময়ের মধ্যে একদিনেই একাধিক রাউন্ড খেলা হয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। তাহসিন সাত রাউন্ডের মধ্যে পাঁচটিতে জয় ও দু’টোতে ড্র করেছে। র‍্যাপিড দাবায় বাংলাদেশের আরেক দাবাড়ু সাকলায়েন মোস্তফা সাজিদ পাঁচ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন। মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট পেয়ে ৩৬তম হয়েছেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানের ‘উদার’ প্রস্তাবও প্রত্যাখ্যান ভারতের

শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র স্ট্যান্ডার্ড দাবা অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্ট খেলতেই মূলত বাংলাদেশের তিন পুরুষ ও এক মহিলা দাবাড়ু গিয়েছিলেন। ঐ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম, তাহসিন তাজওয়ার নবম ও ফিদে মাস্টার সাজিদ ১৯ তম হন। মহিলা বিভাগে ওয়াদিফা আহমেদ ১৬ তম হন৷

আরও পড়ুনঃ   ধ্বংসস্তূপেই ঋত্বিক ঘটকের জন্ম উৎসব

স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতার পর দাবার অন্য দুই ফরম্যাট ব্লিটজ ও র‍্যাপিড অনুষ্ঠিত হয়। র‍্যাপিডে গতকাল বাংলাদেশের দাবাড়ু তাহসিন তাজওয়ার জিয়া প্রথম হয়েছেন। ভারতে ইমিগ্রেশন জটিলতায় এক দাবাড়ু বাংলাদেশে ফিরে আসায় কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ সংকটে রয়েছেন। সেই সময় শ্রীলঙ্কা থেকে দাবায় একটি সুখবর আসল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST