৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কমালা হ্যারিস নির্বাচনে জিতলে ইসরায়েল ‘ধ্বংস’ হয়ে যাবে : ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চলতি সপ্তাহেই প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

গুরুত্বপূর্ণ ওই টেলিভিশন বিতর্কে মুখোমুখি হওয়ার আগেই কমালা হ্যারিসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। তিনি বলেছেন, কমালা হ্যারিস আগামী নির্বাচনে জিতলে ইসরায়েল ‘ধ্বংস’ হয়ে যাবে।

এমনকি হ্যারিস নির্বাচনে জিতলে এক বা দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরের নির্বাচনে জয়লাভ করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে গেলে ইসরায়েল ‘ধ্বংস’ হয়ে যাবে বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ   নিউ ইয়র্কের রেস্তোরাঁয় গণহারে গুলি, অন্তত ৩ জন নিহত

তিনি বলেন, ‘যদি আমি এই নির্বাচনে জয়ী না হই, তাহলে কমরেড কমলা হ্যারিসের নেতৃত্বে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল শেষ হয়ে যাবে।’

উইসকনসিন অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘ইসরায়েল টিকে থাকবে না। এক বছর, দুই বছর। (এরপরই) ইসরায়েল আর থাকবে না।’

রিপাবলিকান মনোনীত এই প্রেসিডেন্ট প্রার্থী দাবি করেছেন, তিনিই ‘একমাত্র ব্যক্তি’ যিনি মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলার অবসান ঘটাতে পারেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে পারেন।

তিনি বলেন, ‘আমার জেতাই ভালো, আমার জয়ী হওয়াই ভালো, অথবা (সেটি না হলে) আপনারা এমন সব সমস্যায় পড়তে যাচ্ছেন যেসব সমস্যায় আমরা কখনোই পড়িনি। আমাদের হয়তো আর কোনও দেশই বাকি নেই। এটিই আমাদের শেষ নির্বাচন হতে পারে।’

আরও পড়ুনঃ   জয়শঙ্করের মতো পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি: রাহুল গান্ধী

এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন। চলতি সপ্তাহেই গুরুত্বপূর্ণ এক টেলিভিশন বিতর্কে উভয়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

এবিসির আয়োজনে আগামী মঙ্গলবার এ বিতর্ক অনুষ্ঠিত হবে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে। এটি উভয়ের মধ্যে প্রথম এবং সম্ভবত শেষ টেলিভিশন বিতর্ক হতে যাচ্ছে।

এর আগে গত জুন মাসে ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর তিনি প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন। পরে ডেমোক্র্যাট দলের কনভেনশনে প্রার্থী হিসেবে কমালা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST