৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রদ্রিগোর গোলে জয়ে ফিরলো ব্রাজিল

অনলাইন ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সবশেষ কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্স ছিল সেলেসাওদের। সেইসঙ্গে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল। যার তিনটিতেই হেরেছিল তারা। অবশেষে জয়ের দেখা পেয়েছে ভিনিসিয়ুস-রদ্রিগোরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের পক্ষে একমাত্র গোলটি করেন রদ্রিগো।

আরও পড়ুনঃ   আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি

জয় পেলেও বেশ ছন্নছাড়া ফুটবল খেলেছে সেলেসাওরা। ম্যাচের ৩ মিনিটে গোলের ভালো সুযোগ পায় স্বাগতিকরা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। তবে ম্যাচের ৩০ মিনিটে লিড পায় ব্রাজিল। লুকাস পাকুয়েতার পাস থেকে বল জালে জড়ান রদ্রিগো। তার গোলেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দরিভাল জুনিয়রের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম‍্যাচ বেশ জমে ওঠে। কোনো দলই ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ম‍্যাচের যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

আরও পড়ুনঃ   পরিবারকে সমবেদনা জানাতে রামিসার বাসায় প্রধানমন্ত্রী

৭ ম‍্যাচে ৩ জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো ভিনিসিয়ুস-রদ্রিগোরা। সমান ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুইয়েডর। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১১

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১২

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১৪

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৫

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৬

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

১৮

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

১৯

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST