৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ববিতা ও মৌসুমীর স্মৃতিতে সালমান

অনলাইন ডেস্ক: আজ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান এই জনপ্রিয় নায়ক। নায়ক চলে গেছেন, বদলে গেছে প্রজন্ম। তবু রয়ে গেছে তাঁর জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার এই যুগেও ভক্তদের মাঝে বেঁচে আছেন তিনি। প্রিয় নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে টিম সালমান শাহ নামের একটি ফেসবুক গ্রুপ। মৃত্যুবার্ষিকীতে অকাল প্রয়াত এই নায়ককে নিয়ে স্মৃতিচারণা করেছেন তাঁর দুই সহ-অভিনেত্রী।

সালমানের সেই চিরকুট এখনো আছে—ববিতা, অভিনেত্রী
মৃত্যুর এত বছর পরেও সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্নমাত্রা দিয়ে দর্শকের হৃদয়ে গেঁথে আছে। সে এমনভাবে সংলাপ বলত, এক্সপ্রেশন দিত যে বোঝার উপায় থাকত না, এটা অভিনয় নাকি সত্যি। আমার সঙ্গে সালমানের বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে। সালমান আমাকে প্রায়ই বলত, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। আমাকে সে মা বলেই ডাকত। যখন প্রথম মোবাইল ফোন বাজারে এল, সাইজে সেটা বেশ বড় ছিল। আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানই আমাকে একটি চিরকুটে লিখে দিয়ে মোবাইল ব্যবহার করা শিখিয়েছিল। সালমানের নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনো আমার কাছে বেশ যত্নে রাখা আছে। সেই চিরকুটের মাঝেই আমি সালমানকে খুঁজে বেড়াই।

আরও পড়ুনঃ   অসুস্থতার খবর জানিয়ে অপারেশন থিয়েটারে অভিনেত্রী, দিলেন সুখবর

সালমানকে ভুলে যাওয়া সম্ভব নয়—মৌসুমী, অভিনেত্রী
সালমান আমার এমন বন্ধু ছিল যাকে কোনো দিনই ভোলা সম্ভব নয়। সে আমার প্রথম সিনেমার নায়ক। এখনো তাকে খুব মিস করি। সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সুন্দর হতো। সালমান যেদিন মারা যায়, তার মৃত্যুসংবাদটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি, সানী আর গুলজার ভাই একসঙ্গে তাকে শেষ দেখা দেখতে গিয়েছিলাম। এমন একজন নায়ককে হারিয়ে পুরো ইন্ডাস্ট্রি সেদিন থমকে গিয়েছিল। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম সবাই। আজও তার ভক্তরা তাকে খুব মিস করে, তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে, এটা অনেক বড় প্রাপ্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST