১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

রোববার (১ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌ‌হিদ হোসেন বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়। চুক্তি আছে আমাদের। চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে। আমি জানি না সেটা কীভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চাওয়া হয় (আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়) তা‌কে (শেখ হা‌সিনা) ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, যদি আইন-আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব।

ভারতে শেখ হাসিনার কোন স্ট্যাটাসে থাকছে, জান‌তে চাইলে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন। লাল পাসপোর্ট অটোম্যাটিকালি বাতিল হয়েছে। এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কী স্ট্যাটাসে তিনি সেখানে আছেন।

বাংলা‌দে‌শে ভারতীয় প্রকল্প প্রস‌ঙ্গে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে।

বাংলা‌দে‌শে ভারতবিরোধী মনোভাব তৈ‌রি হ‌য়ে‌ছে। সেজন্য ভারতীয়‌দের মধ্যে এক ধর‌নের আতঙ্ক আছে। বিষয়‌টি নি‌য়ে পররাষ্ট্র উপ‌দেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হ‌লে তি‌নি ব‌লেন, এক ধরনের ভীতির মধ্যে আছেন সেটি না ব‌লে আতঙ্ক বলি। সেই ভীতি থেকে আশা করি তারা বেরি‌য়ে আসতে পারবেন।

আরও পড়ুনঃ   শিক্ষকের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি রাকসুর নেতাদের

ভারতের সঙ্গে হওয়া বিগত সরকা‌রের সবশেষ সম‌য়ে করা সম‌ঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না, জানতে চাইলে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি তো আমরা দেখতেই পারি। স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST