২৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইসহ ডিআইজি নূরুল ইসলামের বিরুদ্ধে মামলা, আসামী ৩৯ জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগে পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি চাঁপাইনবাবগঞ্জের সন্তান সৈয়দ নূরুল ইসলাম এবং তার দুই ভাইসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে এই মামলা করেন জেলার শিবগঞ্জ উপজেলার নামোসুন্দরপুর-ঝাপড়াপাড়ার বাবুল আলীর স্ত্রী হিরা বেগম। বাদীপক্ষের আইনজীবী রবিউল হক দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী রবিউল হক দোলন এজাহার মূলে বলেন, ২০২৩ সালের ১৩ এপ্রিল বৃহস্পতিবার বাদী হীরার স্বামী মো. বাবুল আলী ও তার ভাই বিএনপি নেতা আলম ঝাপড়াকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব শত্রæতার জের ধরে গত ১৭ এপ্রিল বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্তান ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি নূরুল ইসলাম ও তার ভাইদের নির্দেশে অন্যান্য আসামিরা হিরা বেগমের বাড়িতে হাসুয়া, লাঠি, কাতা, লোহার রড, ককটেল ইত্যাদি নিয়ে আক্রমণ চালায়। এই সময় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টির পর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এতে ২৮ লক্ষ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক তোহিদুল জামান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ   বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে : হাইকোর্টের রায়

মামলার অন্য আসামিরা হলেন, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি বর্তমান রাজশাহী পুলিশ একাডেমীতে ডিআইজি পদে সংযুক্ত সৈয়দ নূরুল ইসলামের বড় ভাই শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও ছোট ভাই শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার সাবেক ওসি বর্তমান চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত সাজ্জাদ হোসেন, ডিবি পুলিশের সাবেক এসআই আসগর আলী, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী, মোস্তাকুল ইসলাম পিন্টু, কালাম, ইসমাইল, রহিম বাদশা, রনি, আজিম, এরশাদ, আশরাফুল, আংগুর, সাহাব, সাব্বির, রজব, আকরাম, হেসাম, কাউসার, সামায়ন, মাসুম, বাবু, নিয়াম, আশিক, রবু, কাবির, দূরুল হোদা, শাহারুল, শামীম, তারাজ, রুহুল, জিয়ারুল, আব্দুর রহমান এডু, আব্দুর রাজ্জাক, গোলাম রাব্বানী, টুটুল ও অলিউল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST