১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চোরাকারবারি সন্দেহে আটক, তল্লাশি করে সোনার ২০০ আংটি উদ্ধার

পাবনা প্রতিনিধি : ২০০টি সোনার আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনার বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌ পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাঁকে আটক করা হয়। আটক নারীর নাম করুনা খাতুন (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাওয়ার সময় ওই নারীর চলাচল ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন মনে হয়। তিনি নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পারাপার হতেন। আচরণে বিশেষ অসংগতি লক্ষ করা গেলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ   দেশে যত অন্যায় হয়েছে ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন: কাদের সিদ্দিকী

পরে কাজিরহাট নৌ পুলিশ এসে লঞ্চঘাট পল্টনে জনসম্মুখে তাঁর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি সোনার আংটি উদ্ধার করে। উদ্ধার সোনা বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা, এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ, আটক নারী সোনার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

জানতে চাইলে কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, ‘সন্দেহ করা নারীকে আটকের পর ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাশি করানো হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি সোনার আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে সোনা পরীক্ষা ও ওজন দিই। এতে আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’

আরও পড়ুনঃ   রাবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে এসে এক শিক্ষার্থী আটক

অরবিন্দ সরকার জানান, অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST