১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শাস্তি হিসেবে স্ত্রীকে বাইকের পেছনে টেনেহিঁচড়ে নিলেন স্বামী

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থানের নাগউরে এক নারীকে বাইকের পেছনে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই পাষণ্ড ব্যক্তি তার স্বামী। নিজের স্ত্রীকে শাস্তি দিতে এমন পাশবিক আচরণ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই নির্মম ঘটনার ৪০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, নারীকে বাইকের পেছনে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন তিনি। কয়েক সেকেন্ড এমনটি করেন তিনি। ওই সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করছিলেন। বাইক থেকে নেমে এরপর তার স্বামী তার শরীরের উপর দাঁড়ান।

আরও পড়ুনঃ   পাকিস্তান-ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বলল জাতিসংঘ

এই ঘটনার সময় অপর এক নারীসহ আরও তিনজন উপস্থিত ছিলেন। কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। এছাড়া ওই গ্রামের কেউও আসেননি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই নারী তার বোনের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিলেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তার স্বামী তার উপর এমন নির্মমতা চালিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এটির সঙ্গে ‘বউ কেনার’ একটি ঘৃন্য প্রথার সংশ্লিষ্টতা থাকতে পারে। ওই অঞ্চলের মানুষ আরেক রাজ্যে গিয়ে বিয়ে করেন। এর বদলে তারা নির্দিষ্ট অর্থ প্রদান করেন। আর যেসব নারী ‘বউ বিক্রি’র প্রথার মাধ্যমে বিয়ে করেন তারা অন্যদের চেয়ে বেশি সহিংসতার শিকার হন।

আরও পড়ুনঃ   ইসরায়েলি হামলায় গাজা যেন ‘নিষ্প্রাণ ধ্বংসস্তূপ’, নিহত আরও ৩২

একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ওই পাষণ্ড ব্যক্তির নাম প্রেম রাম মেঘাওয়াল। তিনি ১০ মাস আগে ২ লাখ রুপির মাধ্যমে এই নারীকে বিয়ে করে নিয়ে আসেন। এই ব্যক্তি নেশাগ্রস্ত এবং বেকার ছিলেন।

ওই নারী এবং পুরুষ উভয়কেই পুলিশ তাদের জিম্মায় নিয়েছে। এছাড়া একটি এফআইআরও দায়ের করা হয়েছে। যারা এই নির্মমতার সময় উপস্থিত থেকেও নির্যাতনের শিকার নারীকে বাঁচাতে যাননি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১১

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১২

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৩

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১৪

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১৫

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৬

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৭

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৮

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৯

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST