১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ফের বিয়ে করলেন সাবেক স্বামী, বোমা ফাটালেন রাখি

অনলাইন ডেস্ক : আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান দুরানি। বিগ বস ১২ প্রতিযোগী সোমি খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথা জানিয়েছেন আদিল।

এদিকে আদিলের বিয়ের পরই বোমা ফাটিয়েছেন রাখি সাওয়ান্ত। রাখির মতে, আদিল তার শরীর ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাখি দাবি করেছেন- আদিল মেয়েদের জীবন নষ্ট করছে। সে অতীতে অনেক বিয়ে করেছে। রাখি আরও বলেন, আদিলের সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি।

গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকি, রাখির দাবি, আদিলের সঙ্গে নাকি তার ডিভোর্সও হয়নি।

আরও পড়ুনঃ   বার্ধক্য আটকানোর ওষুধ নয়, শেফালির মৃত্যুর কারণ নিয়ে যা বললেন স্বামী

সাবেক স্বামীর বিয়ের খবর সামনে আসতেই শুক্রবার (৮ মার্চ) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের কষ্টের কথা জানান রাখি। পোস্টে তিনি লিখেন, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সবরকম যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষন্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এইসবের সঙ্গে লড়াই করেছি। আমার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্তু, আমি কখনও হাল ছাড়িনি।’ এছাড়াও রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রামে ক্রমাগত দুঃখের স্টোরি শেয়ার করেছেন। তিনি কেবলই তার সঙ্গে হওয়া প্রতারণা, ঝামেলা এবং যন্ত্রণার কথা বলছেন।

এর আগে এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন রাখি। জানান, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো।

আরও পড়ুনঃ   ক্যান্সারে আক্রান্তের মাঝে অভিনয়ে ফিরছেন হিনা খান

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, ‘এই দেখুন ৪৭ লাখ রুপি ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।’ নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

অন্যদিকে আদিল বলেছিলেন, ‘রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।’ আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি, তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখি তার নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST