৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

আগামী বছর এইচএসসি পরীক্ষা হতে পারে এপ্রিলে

অনলাইন ডেস্ক : করোনা মহামারির কারণে বোর্ড পরীক্ষাগুলোর রুটিন এলোমেলো হয়ে যায়। এসএসসি ও এইচএসসি পরীক্ষা বেশ পিছিয়ে দিতে হয়। তবে পরবর্তীতে ধীরে ধীরে আবার এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেছেন, আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসেই নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন। রোববার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, আবহাওয়া বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে। ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টির কারণে অনেকে ভোগান্তিতে পড়েছেন। এটা আমরা শুনেছি। তবে বৃষ্টির কারণে পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি। সামনে আবহাওয়ার পূর্বাভাস থাকলে এর আলোকে আমরা সিদ্ধান্ত নেব। শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, আগামী বছরের এইচএসসি পরীক্ষা এপ্রিলেই নেওয়া সম্ভব হবে।’
নতুন শিক্ষাক্রম মূল্যায়ন কাঠামো চূড়ান্ত হওয়া নিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের বিষয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। এটা নিয়ে একটা রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্য আছে। বিভিন্ন কোচিং গাইডের একটা বড় ব্যবসা এটা। আমরা মূল্যায়ন নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছি। সে জন্য সময় লাগছে।’
উল্লেখ্য, চলতি বছর গত ২ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করে শিক্ষা বোর্ডগুলো। সময়সূচি রোববার (৩০ জুন) বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে। এর আগে ২০২৩ সালেও ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আর ২০২২ সালে ৬ নভেম্বর থেকে এবং ২০২১ সালে ১৪ নভেম্বর থেকে এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়।

আরও পড়ুনঃ   আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST