৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

যুদ্ধের হুমকি দেওয়ায় ইরান ‘ধ্বংস হওয়ার যোগ্য’: ইসরায়েল

অনলাইন ডেস্ক : গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে।

এমন অবস্থায় ইসরায়েল লেবাননে হামলা চালালে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী এই দেশটি বলেছে, যুদ্ধের হুমকি দেওয়ায় ইরান নিজেই ‘ধ্বংস হওয়ার যোগ্য’ হয়ে পড়েছে।

রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিলুপ্ত করে দেওয়ার মতো যুদ্ধের’ বার্তা সম্বলিত যে হুমকি ইরান দিয়েছে তা দেশটিকে ধ্বংসের যোগ্য করে তুলেছে বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কাটজ বলেছেন, যে দেশ বা সরকার ধ্বংসের হুমকি দেয়, তারা নিজেরাই ধ্বংস হওয়ার যোগ্য। তিনি আরও বলেন, হিজবুল্লাহ যদি লেবানন থেকে ইসরায়েলে গুলিবর্ষণ বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে ইসরায়েল।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন কারাবন্দী থাই আইনজীবী

মূলত গত অক্টোবরে হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত প্রায় ৯ মাস ধরে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।

তাদের এসব হামলার কারণে এসব অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল।

এছাড়া গত কয়েক মাস ধরে হিজবুল্লাহর এসব হামলার তীব্রতা আরও বেড়েছে। হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল। এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে।

এমন অবস্থায় গত শুক্রবার জাতিসংঘে অবস্থিত ইরানের মিশন হুমকি দিয়েছে, যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে (ইসরায়েলকে) ‘বিলুপ্তকারী বা ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’। এছাড়া ওই অঞ্চলে ইরানের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধে যোগ দেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

যদিও এক্সে দেওয়া পোস্টে ইরানি মিশন আরও বলেছে, লেবানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরুর যে হুমকি দিচ্ছে এটিকে তারা একটি প্রোপাগান্ডা ও স্নায়ু যুদ্ধ হিসেবেই বিবেচনা করছে।

আরও পড়ুনঃ   World’s Most Advanced Oil Rig Commissioned at ONGC Well

এর আগে গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন জানায়, ‘নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলের যেকোনও দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে, যার পরিণতিতে লেবাননের অবকাঠামো এবং সেইসাথে ১৯৪৮ সালের অধিকৃত অঞ্চলগুলোর ধ্বংস হতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পক্ষের চূড়ান্ত পরাজয় হবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরায়েলের। হিজবুল্লাহর নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রয়েছে। সম্ভবত এই অবৈধ সরকারের পতনের সময় এসেছে।’

এছাড়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহও সম্প্রতি বলেছেন, যদি ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে যুদ্ধে জড়ায় তবে তার দল ইসরায়েলের পুরো ভূখণ্ডজুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তার রকেট এবং ড্রোন ব্যবহার করবে।

এমনকি হিজবুল্লাহ ‘কোনও ধরনের সংযম এবং কোনও নিয়ম বা সীমা ছাড়াই’ যুদ্ধ করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট চলতি সপ্তাহে বলেছেন, তারা লেবানন সীমান্তের পরিস্থিতি সমাধানের জন্য কূটনৈতিক পথই পছন্দ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST