২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন কারাবন্দী থাই আইনজীবী

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনার দায়ে কারাবন্দি আইনজীবী আরনন নাম্পা আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কারে ভূষিত হয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

ব্যাংকক থেকে এএফপি এ খবর জানায়।

ঝুঁকিতে থাকা মানবাধিকারকর্মীদের জন্য দেওয়া ফ্রন্ট লাইন ডিফেন্ডারস অ্যাওয়ার্ডের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিজয়ী হিসেবে মনোনীত হন ৪০ বছর বয়সী আরনন। থাই নাগরিক হিসেবে তিনিই প্রথম এই সম্মাননা পেয়েছেন।

বর্তমানে তিনি থাইল্যান্ডের ‘লে ম্যাজেস্টে’ বা রাজতন্ত্র অবমাননা আইনসহ অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২২ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এ আইনের আওতায় রাজপরিবারের সমালোচনা কঠোরভাবে দণ্ডনীয় এবং সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত সাজা হতে পারে।

আরও পড়ুনঃ   মোহাম্মদ মুস্তফা ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী

এক বিবৃতিতে, থাই লয়ার্স ফর হিউম্যান রাইটস (টিএলএইচআর) বলেছে, “নিজের জীবনের ঝুঁকি জেনেও মানবাধিকার রক্ষায় অবিচল থাকার জন্যই আরনন এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।”

বিশ্বজুড়ে ঝুঁকির মধ্যে কাজ করা মানবাধিকার কর্মীদের সম্মানে প্রতিবছরই এই পুরস্কার ঘোষণা করে আয়ারল্যান্ড-ভিত্তিক সংস্থাটি।

ডাবলিনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, আরননের লেখা চিঠি পড়ে শোনান তাঁর পরিবারের এক সদস্য। সেখানে বন্দি আরনন বলেছেন, “এটি আমার জন্য গভীর সম্মানের এবং সামনে এগিয়ে চলার শক্তি জোগাবে।”

তিনি থাইল্যান্ডের রাজনৈতিক দমন-পীড়নকে “পুরোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রজন্মের লড়াই” হিসেবেও বর্ণনা করেন চিঠিতে।

২০২০ সালে থাইল্যান্ডের যুব-নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থী বিক্ষোভের সময় আলোচনায় আসেন আরনন। ওই সময় তিনি প্রকাশ্যে রাজতন্ত্র এবং সেনা-সমর্থিত সরকারের বিরুদ্ধে সংস্কারের কথা বলেন, যা দীর্ঘদিন ধরে দেশটিতে নিষিদ্ধ হিসেবে বিবেচিত হত।

আরও পড়ুনঃ   সেপ্টেম্বরেই পাওয়া যাবে রাশিয়ার তৈরি ক্যানসারের টিকা

তার এ ধরনের বক্তব্য ও অনলাইন পোস্টের জেরে লেসে ম্যাজেস্টে বা দণ্ডবিধির ১১২ ধারার অধীনে একাধিকবার দণ্ডিত হন। ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি গ্রেফতার হন এবং এরপর থেকে কারাবন্দি আছেন।

টিএলএইচআর আরো জানিয়েছে, আরননের মোট কারাদণ্ডের মেয়াদ এখন দাঁড়িয়েছে ২২ বছরে এবং তার বিরুদ্ধে আনা প্রতিটি মামলার আপিল প্রক্রিয়াধীন রয়েছে।

২০২৪ সালে তিনি অন্তত ৪১ বার জামিন আবেদন করেন, তবে সবগুলোই নামঞ্জুর করেন আদালত।

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই আইনজীবীর কারাবাসের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১০

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১১

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১২

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৩

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৪

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

১৫

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৬

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১৭

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১৮

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

২০

Design & Developed by: BD IT HOST