৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

‘দরজা খুলতেই পরিচালক আমার দিকে ঝুঁকে পড়েন’

অনলাইন ডেস্ক : বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার দারুণ সব অভিজ্ঞতা যেমন ছিল, তেমনই ছিল অন্ধকার কিছু অধ্যায়ও। সম্প্রতি নিজের জীবনের এমনই এক যৌন হেনস্থার অভিজ্ঞতা শেয়ার করলেন ‘হেট স্টোরি’ ছবিখ্যাত অভিনেত্রী সুরভীন চাওলা।

সম্প্রতি, ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’–এর প্রচারে একটি পডকাস্টে হাজির হয়েছিলেন সুরভীন। সেখানেই অভিনেত্রী অকপটভাবে জানালেন, তিনি একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন। বলিউড তো বটেই, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তার।

নাম না তুলে এক পরিচালক সম্পর্কে সুরভীন বলেন, “আমি তখন বিবাহিত। মিটিং ছিল সেই পরিচালকের অফিসে। আলাপ-আলোচনার পর, উনি আমাকে গেট অবধি এগিয়ে দেন। কথাবার্তা চলছিল স্বাভাবিকভাবেই— আমি কী করছি, আমার স্বামী কী করেন ইত্যাদি। কিন্তু দরজা খুলতেই হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে পড়েন— আমাকে চুমু খেতে যান! আমি সঙ্গে সঙ্গে তাকে ঠেলে সরিয়ে দিই, আর বলি, ‘আরে! তুমি করছটা কী? সরো আমার সামনে থেকে!’

আরও পড়ুনঃ   ভরি ভরি সোনা বিক্রি করতে হয়েছিল অপু বিশ্বাসকে!

তারপর আর কোনও কথা না বলে সেখান থেকে সোজা হাঁটা দিয়েছিলাম। আমার ওইমুহুর্তে ওটাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, ‘এসব কীভাবে করছো তুমি!’

তবে এখানেই শেষ নয়। আরও একটি ঘটনার কথাও জানান এই অভিনেত্রী। সুরভীনের দাবি, এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সরাসরি না বললেও, এক ব্যক্তির মাধ্যমে তাকে ‘সময় কাটানোর’ প্রস্তাব পাঠিয়েছিলেন!

আরও পড়ুনঃ   প্রিন্স-এ ইধিকার অত্যাধিক পারিশ্রমিকের খবর, যা বলল প্রযোজনা প্রতিষ্ঠান

ভাষাগত সমস্যার কারণে পরিচালক নিজের কথা বলতে না পারলেও, ‘কোডেড ল্যাঙ্গুয়েজে’ তার বার্তা বুঝিয়ে দেওয়া হয়েছিল।

সুরভীন বললেন, “আমি বুঝতে পারছিলাম কোথাও কিছু গোলমাল আছে। তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম— এই কথা বলতে চাইছেন তো, যে পরিচালক চান আমি তার সঙ্গে শুতে যাই? আমি বলেছিলাম, ‘স্যার, দুঃখিত, আপনি ভুল দরজায় টোকা দিচ্ছেন। আমি কোনওদিন নিজের শরীরকে ব্যবহার করে তার বদলে কাজ নিইনি, আর নেবও না!”

সুরভীনকে শেষ দেখা গিয়েছিল ‘রাণা নাইডু’, ‘ডিকাপলড’ এবং ‘স্যাক্রেড গেমস’-এ। আর এখন ওটিটিতে স্ট্রিম করছে তার নতুন ওয়েব শো ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST