২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

অনলাইন ডেস্ক : কবি এবং বাংলা নাটকের একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে বেড না পাওয়ায় দুই দিন ফ্লোরেই কাটাতে হয়েছিল তাকে। পরে একটি বেডের ব্যবস্থা হলেও শারীরিক অসুস্থতার সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসার ব্যয়ভার।

রিফাতের এসব সংকট নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর শোবিজ মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নজর এড়ায়নি দেশের অভিনয়শিল্পীদের পেশাদার সংগঠন অভিনয়শিল্পী সংঘের। এরপরই অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় তারা।

মঙ্গলবার সংগঠনটির একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে রিফাত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। তারা তার শারীরিক চিকিৎসার খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে চিকিৎসায় যেকোনো সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।

আরও পড়ুনঃ   মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি লেখেন, ‘”সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে”— অভিনয়শিল্পী সংঘ সবসময় তার সদস্যদের পাশে থাকার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধিদল জনপ্রিয় অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে যান।’

সংগঠনের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘অসুস্থ এই অভিনেতার সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে এবং আর্থিক সহযোগিতা করার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সবসময় তার পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়েছে। অভিনয়শিল্পী সংঘ সবসময় শিল্পী ও সংশ্লিষ্ট সকলের বিষয়ে আন্তরিক এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ ও শক্তিশালী শিল্পী সমাজ গড়ে তুলতে হলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই।’

আরও পড়ুনঃ   অঝোরে কাঁদলেন অভিনেত্রী মেহজাবীন

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কোমর ও পায়ের জটিল সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। অন্যদিকে পরিবার থেকেও বহুকাল ধরে বিচ্ছিন্ন তিনি। শোবিজের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ না থাকায় দীর্ঘ দিন ধরে তিনি ছিলেন আড়ালে, সঙ্গী ছিল কেবল একাকীত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST