২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। গত ১৯ সেপ্টেম্বর এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। দুয়ার জন্মের প্রায় দু’বছর পর পরিবারে নতুন সদস্যকে বরণ করে নেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আনন্দের খবর তারা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন।

তবে দীপিকার কাছে মাতৃত্বের এই দ্বিতীয় ইনিংস কেবলই ব্যক্তিগত আনন্দের মাঝে সীমাবদ্ধ থাকছে না। মাতৃত্বের শুরুদিকের অনুভূতি ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে নীরবে একটি বিশেষ প্রকল্প সাজাচ্ছেন এই অভিনেত্রী। যদিও উদ্যোগটির বিস্তারিত রূপরেখা এখনো প্রকাশ্যে আনেননি তিনি।

আরও পড়ুনঃ   জাতীয় সংসদ নির্বাচনে যশোরে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই সন্তানকে লালন-পালনের বাস্তব অভিজ্ঞতাই তার এই নতুন চিন্তার মূল অনুপ্রেরণা। দীপিকার এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করছেন সাবিকা পাটনী। ভারত ও যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা এবং ভোগ্যপণ্য খাতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সাবিকার। সাম্প্রতিক সময়ে নারী স্বাস্থ্য এবং মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

কর্মজীবন ও মাতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা নিয়ে দীপিকা বরাবরই সরব। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজের ব্যস্ততা কমেনি তার; চলতি বছরের শুরুতেও সমান তালে সামলেছেন নানা গুরুত্বপূর্ণ কাজ। এর আগে ২০১৫ সালে নিজের বিষণ্ণতা ও উদ্বেগের কথা প্রকাশ করে গঠন করেছিলেন ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’, যা মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করছে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন

মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করলেও রুপালি পর্দা থেকে দূরে সরছেন না দীপিকা। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর পাশাপাশি অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST