১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট  প্রতিনিধি : সংঘাত-সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে রাজশাহীর চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) কার্যক্রমের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), চারঘাট, রাজশাহী এ সভার আয়োজন করে।

আরও পড়ুনঃ   রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ।

সভা সঞ্চালনা করেন, পিএফজি চারঘাট উপজেলা সমন্বয়কারী সনি আজাদ।

সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী এস এম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান রোকন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব বাড়াতে হবে। মতপার্থক্য বা বিরোধ দেখা দিলে সংঘাতের পথ বেছে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পাশাপাশি সামাজিক বিভেদ দূর করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

এ সময় আরও উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের সদস্যবৃন্দসহ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সদস্যরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST