১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

রাজধানীর অফিসার্স ক্লাবে ‘বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা’র উদ্যোগে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবগণের সম্মানে এক সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি মোঃ আবদুল মান্নান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী বিভাগের সচিবগণের এ সাফল্য কেবল তাঁদের ব্যক্তিগত নয়, এটি বৃহত্তর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সচিবগণের ভূমিকা অপরিসীম। তিনি সচিবগণদের দেশের কল্যাণে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বৃহত্তর রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখার পরামর্শ দেন।

 

গত বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে ‘বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা’র উদ্যোগে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবগণের সম্মানে এক সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি মোঃ আবদুল মান্নান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

 

আরও পড়ুনঃ   পাকিস্তানের মতো এমন লজ্জার কীর্তি আছে বাংলাদেশসহ ২ দলের

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশাসনের সকল স্তরে সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের উপস্থিতি এ উন্নয়ন যাত্রাকে আরো বেগবান করবে তিনি বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চল সবসময়ই মেধা ও মননের উর্বর ভূমি। শিক্ষা, সংস্কৃতি কিংবা প্রশাসন সব ক্ষেত্রেই রাজশাহী দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রেখে আসছে। তিনি আশা প্রকাশ করেন, পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ স্ব-স্ব পদে থেকে দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন। রাজশাহী শহরের সৌন্দর্য বর্ধন, সবুজায়ন অব্যাহত রাখতে বিভিন্ন মেয়াদে মাস্টার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির প্রয়োগে ৬টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেন রাস্তা, ২৫০ শয্যা বিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ   কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার : কারা মহাপরিদর্শক

উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ হলেন, এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, সচিব, জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়; ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি; মোঃ আশরাফুল ইসলাম, সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; মো. সাইদুর রহমান খান, সচিব, দুর্নীতি দমন কমিশন; ড. আ.ন.ম. বজলুর রশীদ, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ এবং এ.কে.এম. বেনজামিন রিয়াজী, সচিব, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
অনুষ্ঠান শেষে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত সচিবগণকে সম্মাননা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST