১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসআরবি’র অভিযানে জব্দকৃত মাদক। ছবি- এসআরবি

স্টাফ রিপোর্টার : জয়পুরহাট জেলার সদর থানাধীন বম্বু ইউনিয়নের কোমড়গ্রাম (নলপুকুর) এলাকা থেকে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মঈন উদ্দিন তালুকদার (৫৫)’কে গ্রেফতার করেছে এসআরবি-৫, রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি আভিযানিক দল ১৪ অক্টোবর ৪:৪৫ ঘটিকার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন বম্বু ইউনিয়নের কোমড়গ্রাম (নলপুকুর) গ্রামের আনুমানিক ১০০ গজ পূর্ব দিকে হিমচী হতে বটতলীগামী পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরচালিত ইজিবাইক এর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় উক্ত ইজিবাইকটি থামানোর সংকেত দিলে ইজিবাইকটির ড্রাইভার চেকপোস্টে ইজিবাইকটি থামায় এবং উক্ত ইজিবাইক এর যাত্রী এসআরবি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া মাত্রই উপস্থিত ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী মোঃ মঈন উদ্দিন তালুকদার (৫৫), পিতা-মৃত সুলতান তালুকদার, অস্থায়ী সাং-কাথাইল, থানা- কালাই, জেলা- জয়পুরহাট এবং স্থায়ী সাং-জুবলীবাগান (খান সাহেব কাঁচারী), থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ’কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৯২.৫৪ গ্রাম হেরোইন ৫.৩০ ঘটিকায় নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ধানখেত থেকে নারীর লাশ উদ্ধার

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত হেরোইনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST