২৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে জেলখেটে ফিরল ১৭ শিশু কিশোর-কিশোরী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: অবৈধ পথে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ১০ শিশু কিশোর ও ৭ জন কিশোরী সহ মোট ১৭ জন।

বুধবার২৭আগস্ট বিকালে ৫টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলো:- গাজীপুর জেলার দেলোয়ার হোসেন এর মেয়ে দিপা, চাপাইনওয়াবগঞ্জ জেলার রফিকুল ইসলাম এর ছেলে মইন খান,হবিগঞ্জ জেলার মাহবুব আলম এর ছেলে নুর আলম, গোপালগঞ্জ জেলার দিলিপ মন্ডল এর ছেলে হৃদয় মন্ডল, কুষ্টিয়া জেলার ইউসুফ সেখ এর ছেলে ইমরান শেখ, লক্ষীপুর জেলার ইউসুফ মিয়ার ছেলে মেহেদী হাসান,খুলনা জেলার ইয়াসিন আরাফাত এর ছেলে নাহিদ মোরল, নড়াইল জেলার গিয়াস সেখ এর ছেলে ফয়সাল সেখ,বাগেরহাট জেলার বিল্লাল হাওলাদার এর ছেলে রানা হাওলাদার, লালমনির হাট জেলার মনিন্দ্রনাথ রায় এর মেয়ে মল্লিকা রানী,কিশোরগঞ্জ জেলার কামাল উদ্দিন এর মেয়ে সামিরা আক্তার, রাঙামাটি জেলার সাইদুর এর মেয়ে সারা জান্নাত,লক্ষীপুর জেলার ইউসুফ এর মেয়ে ইমু খাতুন,পাবনা জেলার আমিরুল ইসলমাম এর মেয়ে মিথিলা রহমান, বাগেরহাট জেলার মন্টু জমাদ্দার এর ছেলে সাইম জমাদ্দার, নওগা জেলার সাহানুর সরদার এর ছেলে কমল সরদার, পাবনা জেলার জাহাঙীর হোসেন এর মেয়ে নুরজাহান খাতুন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩

ফেরত আসা শিশু কিশোর কিশোরীদের বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি জানায় এরা বাবা মায়ের সাথে পাসপোর্ট ভিসা বাদে ভারত গিয়ে সে দেশের পুলিশের অভিযানে আটক হয়। এরপর তারা আদালতের মাধ্যেমে বিভিন্ন শেল্টার হোমে থাকার পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় এর চিঠি চালাচালির মাধ্যেমে আজ বেনাপোল দিয়ে দেশে ফেরে। এরা সকলে দেড় থেকে ৩ বছর পর্যন্ত সেদেশে আটক ছিল। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসারা জানায় তারা ভারতের মোম্বাই ও পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ বিবেকানান্দ মিশন, লিলুয়া হোম,বহরামপুর মানসিক হাসপাতাল,সুকাইনা হোম,এশিয়ান সাইগো সেরেস্তা ২৪ পরগনা ,চিল্ড্রেন ফর গার্লস হোম নদিয়া, অবজারভিশন বয়েজ হোম নদিয়া,কাজিনজরুল ইসলাম বয়েজ হোম বহরামপুর, কিশোলয় চিল্ড্রেন হোম বারাসাত , আর কে ভি মিশন উত্তর ২৪ পরগনা, শহিদ বন্দনা স্মুতি বিহালা,ও লিলূয়া এস এস হোমে ছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

যশোর মহিলা আইনজীবি সমিতির রেখা রানী বলেন, ফেরত আসাদের মধ্যে থেকে আমরা ৭জনকে গ্রহন করে আমাদের হোমে রাখব। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। রাইটস যশোর এর প্রতিনিধি শফি আহমেদ ও জাস্টিস ফর কেয়ার এর প্রতিনিধি বলেন আমরা ভারত থেকে ফেরত আসাদের মধ্যে থেকে ৫ জন করে গ্রহন করেছি এদের পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের কাছে হস্তান্তর করব।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশী কিশোর কিশোরীদের বেসরকারী তিনটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST