১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

অভিযানে নেতৃত্ব দেন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধভাবে স্রোতি জালের বাঁশের বাঁধ নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের স্রোতি জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর খন্দকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে শীতকালীন হাইব্রিড টমেটো উঠতে শুরু করেছে

অভিযানে নেতৃত্ব দেন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযানকালে সরেজমিনে নদীর গতিপথ রোধ করে স্রোতি জাল দিয়ে তৈরি বাঁশের বাঁধ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। পরে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাঁশের বাঁধটি ভেঙে ফেলা হয় এবং স্রোতি জালটি জব্দ করে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

অভিযানে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাবসহ পুলিশের সদস্যরা।

জনস্বার্থে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখা এবং অবৈধভাবে জাল দিয়ে বাঁধ নির্মাণ প্রতিরোধে এ ধরনের অভিযান ব্যাহত থাকবে বলে জানা গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST