১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতারকৃত ৩ আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশ কর্তৃক ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের ৪ টি ব্যাটারি, ১টি মোটর, ১টি ভ্যানের বডি উদ্ধারসহ ৩ জন আসামি গ্রেফতার।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশের একটি চৌকস দল গোপনসূত্রের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের ৪টি ব্যাটারি, ১টি মোটর ও ১টি ভ্যানের বডি উদ্ধার করেছে। এ সময় ছিনতাইয়ের সাথে জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করেন রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন, ১। মোঃ সবুজ প্রাঃ (৩২) ২। মো তজু প্রাঃ (৪২) ৩। মোঃ হাবিবুর রহমান ভাঙ্গন (৫৭)।মোঃ সবুজ প্রাঃ রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (হরিরামপুর মাটিপাড়া) গ্রামের আজিবর রহমানের পুত্র, মো তজু প্রাঃ পাবনার জেলার ঈরশ্বদী থানাধীন বাঘাইল কলপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দীনের পুত্র এবং মোঃ হাবিবুর রহমান ভাঙ্গন পাবনার জেলার ঈরশ্বদী থানাধীন ঈরশ্বদী (পূর্ব টেংরী) গ্রামের মৃত আকাইল সরদারের পুত্র ।

আরও পড়ুনঃ   পাবনাতে আট লক্ষ শিশুকে প্রদান করা হবে টাইফয়েড টিকা : সিভিল সার্জন, পাবনা

পুলিশসূত্রে জানা যায়, ভ্যান চালক মোঃ তফিকুল ইসলাম গত ১১ অক্টোবর সন্ধ্যা অনুমান ৭.০৫ ঘটিকায় চারঘাট থানাধীন কাকড়ামারি হতে পরানপুর বাজার শিশাতলা গ্রামস্থ কাঁচা রাস্তার উপর ফাঁকা জায়গায় পৌছালে অজ্ঞাতনামা আরোহীদ্বয় অটো চার্জার ভ্যান থামিয়ে ভ্যান ছিনতাই করার চেষ্টা করে এবং অটো ভ্যান চালক বাঁধা দেওয়ায় তারা তাকে এলোপাথারী মারধর করে রক্তাক্ত জখম করে অটো চার্জার ভ্যান ছিনতাই করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ   নগরীতে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার ২

এ ঘটনায় মোঃ শাহিন আলম বাদী হয়ে চারঘাট মডেল থানার মামলা নং-০৮, তারিখ-১২/১০/২৬ খ্রি.ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে চারঘাট থানা পুলিশের একটি চৌকস দল গোপনসূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ অক্টোবর পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী ইউনিয়নের আম বাগান মোড় (পূর্ব টেংরী) এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটো ভ্যানের ৪টি ব্যাটারি, ১টি মোটর এবং ১টি ভ্যানের বডি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানান যে, তারা ছিনতাইকৃত অটো ভ্যানের অবশিষ্ট অংশ খণ্ড খণ্ড করে অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

২

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৩

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৪

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৫

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৬

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৭

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১১

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৫

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৬

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৭

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST