১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রিজু তামান্না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে সর্বস্তরের মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে তার। বদলিজনিত কারণে বৃহস্পতিবার সাঁথিয়া থেকে বিদায় নেওয়ার সময় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয়দের ভালোবাসায় তিনি অশ্রুসিক্ত বিদায় নেন।

আরও পড়ুনঃ   রাজশাহী গোদাগাড়ী সীমান্তে ভারতীয় হেরোইন জব্দ

নতুন কর্মস্থল বাগমারায় যোগদানের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ভবানীগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকেও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, রিজু তামান্নাকে সাঁথিয়া উপজেলা থেকে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বাগমারার ইউএনও সেলিম আহমেদকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বদলি করা হয়।

আরও পড়ুনঃ   বিবাহিতের হার সবচেয়ে বেশি রাজশাহীতে, কম সিলেটে: জনশুমারি ও গৃহগণনা-২০২২

নতুন ইউএনও রিজু তামান্না দায়িত্ব গ্রহণের পর বাগমারার সরকারি সেবা আরও জনবান্ধব ও গতিশীল করার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST