২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের দিন আশীর্বাদ নিতে মসজিদে জাহির, জিন্স-টপে সোনাক্ষী

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালের বিয়ে এখন ‘টক অফ দ্য টাউন’। আজ (রোববার) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। এদিন সকাল থেকেই তাদের বাড়ির সামনে ক্যামেরা নিয়ে অপেক্ষা করছেন পাপারাজ্জিরা।

ইতোমধ্যেই বিয়ের ভেন্যুতে হাজির হয়েছেন সোনাক্ষী। জিন্স-টপে ক্যাজুয়্যাল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে জীবনের এই বিশেষ দিনে মসজিদে গেছেন তার প্রেমিক জাহির। সোনাক্ষী পাপারাজ্জিদের এড়িয়ে গেলেও, জাহির তেমনটা করেননি। গাড়িতে ওঠার আগে হাসিমুখেই ধরা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   বিতর্কের মাঝে উর্বশী বললেন ‘মা আমার অনুপ্রেরণা’

এদিকে বাড়ি থেকে বেরিয়ে বিয়ের ভেন্যুর উদ্দেশে রওনা দিয়েছেন সোনাক্ষীর মা। সেই ভিডিও ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। অনেকেই সোনাক্ষীর লুক দেখে মন্তব্য করেছেন, মনেই হচ্ছে না তিনি বিয়ের পাত্রী।

এর আগে ২২ জুন সিনহা পরিবারে সোনাক্ষীর বিয়ে উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়। ভগবানের আশীর্বাদ নিয়েই জীবনের নতুন জার্নি শুরু করবেন অভিনেত্রী।

জানা গেছে, শিল্পা শেট্টির বিলাসবহুল রেস্তোরাঁয় হবে তারকাখচিত জমকালো রিসেপশন পার্টি। সোনাক্ষীকে বিয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন হীরমান্ডির সহ অভিনেত্রী মনীশা কৈরালা। রঙিন আলোর মালায় সুসজ্জিত সোনাক্ষীর বাড়ি।

আরও পড়ুনঃ   অন্ধকার বারান্দায় রঞ্জিত আমাকে স্পর্শ করেন : শ্রীলেখা

 

জাহির-সোনাক্ষীর বিয়েতে উপস্থিত থাকবেন হাজার অতিথি। অনুষ্ঠানে যোগ দিতে বিয়ের অনুষ্ঠানে আসতে শুরু করেছেন তারা। বিয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে আগেই মসজিদে আশীর্বাদ নিয়েছেন জাহির ইকবাল। বিয়ের ভেন্যুতে এসে পৌঁছেছে কনে সোনাক্ষীর প্যাস্টেল শেডের পোশাকও। এখন শুধু মালাবদলের অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST