২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিতর্কের মাঝে উর্বশী বললেন ‘মা আমার অনুপ্রেরণা’

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে এবার আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার পোশাক নির্বাচন নিয়ে অনুরাগীরা অসন্তুষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশীর পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এসবের মাঝেও অভিনেত্রীর মন ভালো নেই।

কারণ, এই প্রথমবার তিনি মাকে ছাড়া কান চলচ্চিত্র উৎসবে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মায়ের অসুস্থতার কারণেই তাকে সঙ্গে আনতে পারেননি। সম্প্রতি এক বড় দুর্ঘটনায় তার মা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হুইলচেয়ারে চলাফেরা করছেন। এই কারণে মাকে সঙ্গে না আনতে পারার আক্ষেপ প্রকাশ করেছেন উর্বশী।

আরও পড়ুনঃ   হলুদ শাড়িতে নজর কাড়লেন তৃপ্তি দিমরি

উর্বশী বলেন, ‘মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার কারণে তিনি হুইলচেয়ারে আটকে আছেন। কিন্তু এই কঠিন সময়ে মায়ের মনের জোরই আমাকে অনেক এগিয়ে দেয়।’ চলচ্চিত্র জগতে উর্বশীর পরিবারের কেউ যুক্ত নন। তাই এই যাত্রাপথ তার জন্য মোটেই মসৃণ ছিল না। এই কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মাকে সঙ্গে না আনতে পারার জন্য তিনি অনুতপ্ত।

প্রসঙ্গত, এই উৎসবে উর্বশীর দুটি পোশাকই ব্যাপক সমালোচিত হয়েছে। প্রথম দিন তিনি তোতাপাখির মতো রঙিন পোশাক পরেছিলেন এবং হাতেও একটি তোতাপাখি ধরেছিলেন, যা দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। দ্বিতীয় দিনেও পোশাক বিভ্রাট পিছু ছাড়েনি। রবিবার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের নকশা করা একটি কালো স্বচ্ছ গাউন বেছে নিয়েছিলেন।

আরও পড়ুনঃ   ‘সানি দেওলের ছেলের থেকেও ছোট আমি, কিন্তু বয়স বাধা হয়নি’

মঞ্চে এসে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেই বিপত্তি ঘটে। তার বাম বাহুর নিচের অংশটি ছেঁড়া ছিল, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মুহূর্তেই অভিনেত্রীর সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাহাসি শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST