২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

অ্যাঞ্জেলিনার সঙ্গে আইনি লড়াইয়ের মধ্যেই সন্তান চান ব্র্যাড পিট

অনলাইন ডেস্ক : হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ব্রেকাপের পরও দুজনের মধ্যে আইনি লড়াই থেমে নেই। বর্তমানে সম্পত্তির মামলায় একে অপরের সঙ্গে লড়ছেন তারা। এর মধ্যেই ব্র্যাড পিট জানালেন, তিনি আরও সন্তান চান। তবে অবশ্যই সাবেক স্ত্রীর সঙ্গে নয়, বর্তমান সঙ্গী ইনেস দি রামোনের সঙ্গে এপরিকল্পনা সম্পর্কে মন্তব্য করছেন ব্র্যাড পিট।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরোর এর প্রতিবেদন অনুযায়ী, সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে আইনি লড়াইয়ে সন্তানদের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়েছে ব্র্যাড পিটের। সন্তানরা তাদের বাবার পদবী বাদ দিয়েছেন নাম থেকে। কঠিন এই পরিস্থিতিতে অভিনেতার পাশে আছেন প্রেমিকা ইনেস দি রামোন।

আরও পড়ুনঃ   অমিতাভের নতুন কাজে পূজা চেরি

অভিনেতার কাছের এক সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সন্তানদের সঙ্গে কোনো সম্পর্কই নেই ব্র্যাড পিটের। কিন্তু ইনেস এসময়ে তার ভরসা হয়ে পাশে আছেন। তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে।

সূত্র আরও জানিয়েছেন, বয়সে ২৬ বছরের পার্থক্য থাকলেও ইনেসের সঙ্গে পিটের বোঝাপড়া ভালো। ফেব্রুয়ারি থেকে তারা একসঙ্গে থাকছেন। তারা পরিবার বড় করার কথা ভাবছেন।

তবে ইনেসের সঙ্গে লম্বা জীবন কাটানোর জন্য সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি ব্রাড পিটের। অভিনেতা মনে করেন, ইনেস ধৈর্যশীল, তাই আগের সম্পর্কের তুলনায় এই সম্পর্ক আরও মসৃণ হবে।

এদিকে ব্রাডের মনোমালিন্য চলছে সন্তানদের সঙ্গেও। তাদের মায়ের সঙ্গে বিচ্ছেদ হলে বাবার পদবি সরিয়ে ফেলতে তৎপর দুই কন্যা। যোগাযোগ নেই বাকি চার সন্তানের সঙ্গেও। বাবার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে তারা। তাই অতীতে আবদ্ধ না থেকে আবার নতুন করে জীবন শুরু করতে চাইছেন তিনি।

আরও পড়ুনঃ   সিকান্দার সিনেমায় সালমানের নায়িকা হলেন রাশমিকা

ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলোহ, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে। ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করে আলাদা হয়ে যান। বর্তমানে তাদের বিচ্ছেদ ও সম্পত্তির বণ্টনের লড়াই আদালতে চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST