১৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ভাইয়ের বিয়েতে যা উপহার দিলেন কঙ্গনা

অনলাইন ডেস্ক : একদিকে বোন বলিউড কুইন, অন্যদিকে লোকসভা ভোটে জিতে মাণ্ডির বিজেপি সাংসদও। এমন বোন যে তার ভাইয়ের বিয়েতে দামি গিফট দেবেন, তাতে আশ্চর্যের কিছু নেই।

ঠিক তেমনটিই করলেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তার ভাই বরুণ রানাউতের বিয়েতে উপহার হিসেবে দিলেন গোটা একটা বাড়ি। চণ্ডীগড়ের এক জনপ্রিয় এলাকায় বিশাল বড় এক ফ্ল্যাট ভাইকে উপহার দিয়েছেন কঙ্গনা।

কঙ্গনা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বাড়ির দরজার ছবি পোস্ট করে লিখেছেন, ‘গুরুনানক দেবজি বলেছেন, আমাদের যেটুকু আছে, তা যেন আমরা ভাগ করে নিই। তিনি বলেন, আমরা সব সময় মনে করি, আমাদের কাছে যথেষ্ট নেই।

আরও পড়ুনঃ   ফেসবুকে পোস্ট করে তোপের মুখে নিপুণ

কিন্তু তাও আমাদের যেটুকু আছে, তা-ই ভাগ করে নিলে যে আনন্দ পাওয়া যায়, তার থেকে বড় কিছু হয় না। তোমাদের যা আছে, সেটাও আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।’বোনকে ধন্যবাদ জানিয়ে বরুণ লিখেছেন, ‘ধন্যবাদ দিদি। বরাবর তুমি আমার স্বপ্নপূরণ করেছ।’

এই বছর লোকসভা নির্বাচনের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন কঙ্গনা। মান্ডি থেকে বিজেপির হয়ে দাঁড়াতে দেখা যায় তাকে। প্রথমবার দাঁড়িয়েই বিজেপি থেকে বিপুলহারে ভোট পেয়ে জয়ী হন তিনি।

আরও পড়ুনঃ   ওজন কমিয়ে হাজির হলেন শাবনূর

কঙ্গনা জানিয়েছেন, আপাতত সিনেমা করার কথা ভাবছেন না তিনি। তার দাবি, আপাতত মানুষের জন্য কাজ করাই তাঁর লক্ষ্য।

 

উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। পাঁচবার ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাকে বলিউডের রানি বলা হয়। বিভিন্ন সময় বির্তকের কারণে সংবাদ শিরোনামে এসেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST