১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর অসাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী পলক

সিংড়া প্রতিনিধি : ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব কিল্লার কাজ শুরু করেছিলেন, তাঁর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ করছেন। ৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে খেলার মাঠ, আশ্রয়কেন্দ্র, ক্লাস করার জায়গা নিয়ে পুরো রাজশাহী বিভাগে প্রথম দুইটি মুজিব কিল্লা স্থাপিত হতে যাচ্ছে, দুটিই সিংড়াতে।

৩ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চলনবিল উন্নয়ন প্রকল্পের আওতায় বিএডিসি’র মাধ্যমে সিংড়াতে ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র, এবং মাড়াই কেন্দ্র নির্মাণ করা হচ্ছে যেটার ধারণক্ষমতা হবে ১ হাজার মেট্রিক টন।

আরও পড়ুনঃ   ‘সাংবিধানিক আদেশ জারি’ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

শনিবার দুপুরে চলনবিল নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়ায় ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র এবং থ্রেশিং নির্মাণ কাজ ও “মুজিব কিল্লা” দুটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়াম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সহকারী কশিনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুনঃ   তানোরে সুদের টাকার দাবিতে প্রাণনাশ ও অগ্নিসংযোগের হুমকির অভিযোগ

পলক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে উজাড় করে দিচ্ছেন, তাই আমাদেরকেও আগামীদিনে তাঁর পাশে থাকতে হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে আমাদের চলনবিল পিছিয়ে থাকবে না; আমরা চলনবিল স্মার্ট সিটি তৈরি করছি যেখান থেকে সিংড়ার তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আমরা সিংড়াকে একটি উন্নত আধুনিক নিরাপদ মানবিক সিংড়া হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ্।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১০

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

১১

ঐতিহ্য বহনকারী রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

১২

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী : সমাজকল্যাণ মন্ত্রী

১৪

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১৫

হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

১৬

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

১৭

যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই : রাজশাহী জেলা প্রশাসক

১৮

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

প্রত্যন্ত এলাকায় ছাত্রদের নিয়ে বিএলভির সুপার কম্পিটিশন, কুরআন উপহার

২০

Design & Developed by: BD IT HOST