১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

যত্রতত্র কোরবানি করে জায়গা নষ্ট না করার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : যত্রতত্র কোরবানি করে জায়গা নষ্ট না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ জুন) সকালে গণভবনে কৃষক লীগের আয়োজনে আষাঢ় মাসের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

অনুষ্ঠান শেষে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, যত্রতত্র কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নজর রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতির মূল নির্ভরশীল হচ্ছে কৃষির ওপর। কৃষি অর্থনীতিটাকে আমরা আরও উন্নত করে শিল্পায়নে যাব। কিন্তু কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পায়নটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকেই আসবে। সেদিকে লক্ষ্য রেখে সারা বাংলাদেশে আমরা একশটা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্য হলো একজন ব্যবসায়ী যেখানে সেখানে একটা জমি কিনে আর একটা ইন্ডাস্ট্রি করে ফেলে, আমাদের কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের আছে তিন ফসলের জমি, কোনোভাবেই এটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যেন কেউ জমি নষ্ট করতে না পারে সেজন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষি জমি রক্ষা করা।

আরও পড়ুনঃ   যৌক্তিক মামলা না নিলে ১ মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার

তিনি বলেন, দিনদিন আমাদের লোকসংখ্যা বাড়ছে, নগরায়ণ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এতে ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানে যেন ফসলটা করতে পারি। আমরা আমাদের ফসল উৎপাদন করব, কারও কাছে যেন হাত পাততে না হয়।

আরও পড়ুনঃ   লে. জেনারেল সাইফুলকে বাধ্যতামূলক অবসর ও মজিবুরকে বরখাস্ত

১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা, ‘৭৪ সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি। ২০১৩ সালে খালি আগুন দিয়ে মানুষ পোড়ানো হয়নি, হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি-জামায়াত। রাস্তার পাশে যত গাছ ছিল সব কেটে ফেলা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST