১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মানুষ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সড়কে পুলিশ থাকবে: আইজিপি

অনলাইন ডেস্ক: সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অধিকসংখ্যক মানুষ বাড়ি যাচ্ছেন। অনেকে বাসের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকছেন। তবে ঘরমুখো মানুষেরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত পুলিশ সদস্যরা সড়কে থাকবেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়ক পরিদর্শন শেষে বাইপাইল বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেন, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশ, রেল পুলিশ, জেলা পুলিশসহ অন্যান্য বাহিনী একসঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছে। কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের টিম পৌঁছে যাচ্ছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুরো সড়ক জুড়ে পুলিশের সদস্যরা রয়েছেন। এছাড়া গরুর হাটের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের জানালে আমাদের টিম দ্রুত সময়ে পৌঁছে যাবে।

আরও পড়ুনঃ   নগরীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই সময়ে কাগজপত্র যাচাইয়ের নামে কোনো ট্রাককে মহাসড়কের ওপর দাঁড় করানো যাবে না। সুবিধাজনক স্থানে দাঁড় করিয়ে যাচাই করতে হবে।

তিনি আরও বলেন, এই সময়ে বড় ধরনের টাকা-পয়সা লেনদেনের সময় আমাদের জানালে আমরা সহযোগিতা করব। ঈদের ছুটিতে অনেক বিভিন্ন স্থানে ঘুরতে যাবেন সেখানেও টুরিস্ট পুলিশ আছে। যেকোনো সমস্যার সমাধানের জন্য তারা প্রস্তুত আছে। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ৯৯৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের প্রতিটি পুলিশ সদস্য মানুষকে সেবা দিয়ে উৎসব পালন করেন। তাই আমাদের উৎসব হচ্ছে- দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারা।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

তিনি ট্রাকে করে ঘরে ফেরা মানুষের বিষয়ে বলেন, অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রাকে করে ঘরে ফিরছেন। তাদের সতর্ক হয়ে নিরাপদে ঘরে ফেরার আহ্বান জানাই। অনেকেই অর্থনৈতিক সমস্যার কারণে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন। তারা যেন সতর্ক থাকেন।

যেসব পুলিশ সদস্যরা ট্রাক থামিয়ে চাঁদা নিয়েছেন, তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST