২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যেরর মাধ্যমে ৪২ লাখ টাকা আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলের পরিচয়ে আধিপত্য বিস্তারসহ শিক্ষার পরিবেশ বিনষ্ট, ৩য় শ্রেণীর কর্মচারী দ্বারা জৈষ্ঠ শিক্ষক এবং কর্মচারীদের লাঞ্ছিতের প্রতিবাদে প্রধান শিক্ষক আসগার আলীর পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ   রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

বুধবার সকালে এলাকাবাসী, শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের ব্যানারে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনু্ষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আসমা খাতুন, স্থানীয় বাসিন্দা মাসুদ রানা পাইলট, পরিচ্ছন্নতাকর্মী নাসির উদ্দীন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল করিম, ১০ম শ্রেনীর ছাত্রী বানিসা ও ৯ম শ্রেণির ছাত্র রয়েল আলীসহ অন্যরা। এছাড়া এলাকাবাসী, ছাত্র-ছাত্রী কর্মচারী ও অভিভাবকরা মানববন্ধনে অংশ নেয়।

আরও পড়ুনঃ   আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা- প্রধান শিক্ষক আসগার আলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি।প্রধান শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা। এদিকে প্রধান শিক্ষক আসগার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST