১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে গাছ কাটার প্রতিবাদে নাগরিক শোকসভা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গাছ কাটার প্রতিবাদে প্রতীকী নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় নগরীর রাজারহাতা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য নির্ধারিত স্থানে ‘নাগরিক সমাজ’ এ আয়োজন করে। সেখানে কালো রঙের একটি কাপড়ের সামনে দাঁড়ান পরিবেশবাদীরা। তাঁদের হাতে গাছ না কাটার আহ্বান জানিয়ে লেখা ছোট ছোট পোস্টার ছিল।

এতে লেখা ছিল, ‘বৃক্ষ আমার জীবন রক্ষা করে’, ‘বৃক্ষ হত্যার বিচার চাই’, ‘নাগরিকের মতামত ছাড়া এই উন্নয়ন বন্ধ কর’, ‘রাজশাহীর উন্নয়নে বৃক্ষ হত্যা বন্ধ কর’ ইত্যাদি। জেলা পরিষদের মালিকানাধীন এই জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পাঁচটি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার ঠিকাদারের লোকজন তিনটি গাছ কেটেও ফেলেন। আরও দুটি কেটে ফেলার প্রস্তুতি চলছিল।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে আমরা হেরে যাব : জেলেনস্কি

এ সময় খবর পেয়ে পরিবেশবাদীরা গাছ কাটা বন্ধ করে দেন। আর তিনটি গাছ কেটে ফেলার প্রতিবাদে এই নাগরিক শোকসভার আয়োজন করে। বক্তারা বলেন, গাছ কাটার প্রক্রিয়ার কথা জানতে পেরে গত ২৬ মে তাঁরা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সঙ্গে দেখা করেছেন। সেদিন তাঁরা গাছ না কেটেই নকশা বদলে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান তাঁদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে কথা রাখা হয়নি। ওই আলোচনার পর জেলা পরিষদ পাঁচটি গাছ বিক্রি করেছে।

তারা আরও বলেন, প্রতিনিয়ত বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলার কারণে সবুজ রাজশাহী আর সবুজ নেই। তাপমাত্রা চরমভাবে বেড়ে গেছে। তাই শোকসভা থেকে বক্তারা ঘোষণা দেন, রাজশাহীতে আর কোথাও একটি গাছও কাটতে দেওয়া হবে না। নাগরিক সমাজের মতামত ছাড়া যেখানেই সরকারি গাছ কাটা হবে, সেখানেই তারা রুখে দাঁড়াবেন। রাজশাহীর পরিবেশ ও প্রকৃতি রক্ষায় গাছ হত্যার বিরুদ্ধে তারা বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলবেন।

আরও পড়ুনঃ   ভোটের দিনে গণভোট: ‘আলোচনা করে’ মত জানাবে ইসি

প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন—বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুব টুংকু, সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, গবেষক শহিদুল ইসলাম, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক রবিন শেখ প্রমুখ। ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন শোকসভা পরিচালনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST