২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এনসিপির আয়োজিত সংবাদ সম্মেলন বয়কট করেন গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের আগমন উপলক্ষে বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি

ঘটনার সময় বিএনপির নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিং করছিলেন। সে সময় পাশে অবস্থানরত এনসিপি নেতাকর্মীরা জোরে স্লোগান দিতে থাকেন। এতে সাংবাদিকদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে ওঠে। এক সাংবাদিক বিষয়টি থামানোর অনুরোধ করলে এনসিপির কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন এবং শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেন।

আরও পড়ুনঃ   ঈদে নগরবাসীর নিরাপত্তায় আরএমপির ১৮ টি বিশেষ নির্দেশনা

সাংবাদিকদের উপর এমন আচরণের প্রতিবাদে উপস্থিত সব গণমাধ্যমকর্মী সংবাদ সম্মেলন বয়কট করে ঘটনাস্থল ত্যাগ করেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরে অংশ নিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST