১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মাহুতকে পায়ে পিষে হত্যা, হাতিকে থানায় নিয়ে গেল পুলিশ

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে মাহুতকে হত্যা করেছে এক হাতি। আর এই অভিযোগেই হাতিটিকে ধরে থানায় নিয়ে গেছে পুলিশ। পরে তাকে থানার বাইরে বেঁধে রাখা হয়।

স্থানীয় বন দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য প্রদেশের রাজধানী ভোপালে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ওই হাতিটির নাম নানকি। নরেন্দ্র নামে মাহুতের মৃত্যুর ঘটনায় পুলিশ হাতিটিকে ধরে এনে থানার বাইরে বেঁধে রেখেছে। পরে খবর দেওয়া হয় বন দপ্তরেও।

মূলত নানকিকে সারা রাত বেঁধে রাখা হয়েছিল এবং পরদিন সকালে মুক্ত করার সময় সে রেগে গিয়ে ওই মাহুতকে হত্যা করে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নানকির দেখভাল করত ৫ জন। তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত হাতিটিকে নিয়ে। হাতি দেখে লোকজন যে টাকা দিত, তা দিয়েই পেট চলত সবার। এছাড়া মাহুত নরেন্দ্রকে বেশ পছন্দও করত নানকি। কিন্তু সারা রাত একা বেঁধে রাখাতেই চটে যায় সে।

আরও পড়ুনঃ   নেপালের অর্থমন্ত্রীকে দিগম্বর করে নদীতে নিক্ষেপ

গত বুধবার রাতে ভানপুর ব্রিজের কাছে ফাঁকা জমিতে নানকির মাহুত নরেন্দ্র তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায়। সারা রাত ওভাবেই দাঁড়িয়ে থাকে নানকি। পরেরদিন সকালে নানকির কাছে গেলেই, মাহুতকে শুঁড়ে জড়িয়ে বেশ কয়েকবার আছাড় দিয়ে, পিষে মারে হাতিটি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।

যদিও মৃত ওই মাহুতের বন্ধুদের দাবি, অতিরিক্ত গরমের কারণেই হিংস্র হয়ে উঠেছিল হাতিটি। এর আগেও এক ব্যক্তিকে মেরে ফেলেছিল নানকি। দুই বছর আগে এক ব্যক্তিকে আছাড় দিয়ে মেরে ফেলে সে। আর গত বছর এক ব্যক্তিকে আক্রমণ করে।

আরও পড়ুনঃ   ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

পুলিশ ইন্সপেক্টর সুরেশ চন্দ্র নগর বলেন, ‘হাতিটিকে থানার বাইরে বেঁধে রাখা হয়েছে। আমরা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি, হাতিটিকে নিয়ে যেতে অনুরোধ জানিয়েছি। আপাতত হাতিটি শান্তই আছে। কোনও ক্ষতি করেনি। মাহুতের এক বন্ধু হাতিটির ওপর নজর রাখছেন।’

তাপমাত্রা বৃদ্ধির কারণে হাতিটি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সে এর আগেও একজনকে মেরে ফেলেছিল বলে মাহুতের বন্ধুদের দাবির বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, তিনি এসব বিষয়ে শুনেছেন।

মূলত হত্যার আগে হাতিটি ওই মাহুতকে তুলে নিয়ে কয়েকবার মাটিতে ছুঁড়ে ফেলে তারপর তাকে পায়ে পিষে মারে।

নিহতের ভাগ্নে দীপক কাপাডিয়া দাবি করেছেন, হাতিটি দুই বছর আগে একজনকে হত্যা করেছিল এবং গত বছরও একজনকে আক্রমণ করেছিল। তিনি বলেন, হাতিটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST