১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ রঞ্জিত মল্লিকের পরিবার

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটক উপহার দিয়ে ভক্তদের মন কেড়েছেন তিনি। শুধু নাটক নয়, এ অভিনেত্রী ওয়েব সিরিজে কাজ করেও বেশ সুনাম কুড়িয়েছেন।

মেহজাবীনের গণ্ডি শুধু বাংলাদেশেই নয়। ওপার বাংলাতেও রয়েছে তার বহু সংখ্যক ভক্ত-অনুরাগী। এমনকি টালিগঞ্জের রথী-মহারথীরাও তার অভিনয়ের নাটক-ওয়েবফিল্মগুলো দেখে থাকেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা শেয়ার করেন মেহজাবীন। তা দেখে রীতিমতো চমকে যান অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। ওই ভিডিও বার্তায় দেখা যায় টালিগঞ্জের খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী দীপা মল্লিককে। সেখানে এক মিনিটের ওই ভিডিও বার্তায় যেন পুরোটাই মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ছিলেন এই তারকা দম্পতি।

ভিডিও বার্তায় মেহজাবীনের উদ্দেশ্যে শুরুতেই কথা বলেন দীপা মল্লিক। তার কথায়, ‘মেহজাবীন, আমি তোমাকে ভীষণ; ভীষণ ভালোবাসি। তোমার সবকয়টা নাটক দেখা হয়েছে আমার। গতকাল আমার স্বামী রঞ্জিত মল্লিককেও তোমার নাটক দেখালাম। বড় ছেলে নাটকে কি অসাধারণ অভিনয় করেছো। তুমি করেই বলছি, কারণ তুমি বাচ্চা একটা মেয়ে। আমার মেয়ে কোয়েল মল্লিককেও বলবো তোমার সব নাটকগুলো দেখার জন্যে।’

আরও পড়ুনঃ   যারা আমাকে প্লে-গার্ল বলে, তারা কতটুকু চেনে : স্পর্শিয়া

এ সময় স্ত্রীর পাশে দাঁড়ানো রঞ্জিত মল্লিককেও বেশ হাসিখুশি দেখা যায়। মেহজাবীনকে শুভেচ্ছা জানিয়ে প্রবীণ এই অভিনেতা বলেন, ‘এক্সিলেন্ট পারফর্মেন্স, উইশ ইউ অল দ্যা বেস্ট।’

এ প্রসঙ্গে উষ্ণ কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবীন ওই পোস্টে লেখেন, ‘সবার প্রিয় শ্রদ্ধেয় রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী দীপা মল্লিক এর কাছ থেকে আগত এমন বার্তা সত্যিই বিষ্ময়কর। আপনাদের কথা গুলোয় মন ছুঁয়ে গেছে। ভালোবাসা কলকাতাবাসীর প্রতি।’

আরও পড়ুনঃ   সবাইকে রঙ লাগাতে আমি দিই না

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনের এক পোস্ট নিয়ে রীতিমতো হতবাক হয়ে যান ভক্ত অনুরাগীরা। কারণ ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘বেঁচে থাকার শক্তি নাই, মরে যাওয়ার সাহস নাই।’ এই পোস্টকে কেন্দ্র করে অনেক ভক্ত অভিনেত্রীকে সান্ত্বনা দেন। যদিও কি কারণে এমন পোস্ট দিয়েছিলেন, সে বিষয়ে কিছু বলেননি মেহজাবীন।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে শোবিজে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১০

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১১

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৩

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৪

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৫

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৭

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৯

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST