১৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা লুট

বগুড়া প্রতিনিধি: সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদরের মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখা কার্যালয়ের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো এক সময় শহরের মাটিডালি এলাকায় অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় মাটিডালি উপশাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার মাটিডালি উপশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ফাহমিদা ফিরোজ বলেন, বুধবার সারা দিনের লেনদেন কার্যক্রম শেষে বিকেলে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা সিন্দুকে রেখে তালাবদ্ধ করে কার্যালয় বন্ধ করে কর্মকর্তারা নিজ নিজ বাসায় চলে যান। আজ বৃহস্পতিবার সকালে কার্যালয় খোলার পর সিন্দুক ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দেখা যায়, সিন্দুকে গচ্ছিত সব টাকা দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।
আইএফআইসি ব্যাংকের বগুড়া করপোরেট শাখার ব্যবস্থাপক তাজমিলুর রহমান বলেন, ব্যাংকের মাটিডালি উপশাখায় কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। সেখানে সিন্দুককে ভল্ট হিসেবে ব্যবহার করা হতো। গতকাল লেনদেন শেষে সিন্দুকে গচ্ছিত ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা খোয়া গেছে বলে উপশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ব্যাংকের কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, আইএফআইসি ব্যাংকের এই উপশাখায় কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। ভল্টের বদলে সিন্দুকে টাকা গচ্ছিত রাখা হয়েছিল। দোতলা ভবনের ছাদের দরজাও খোলা রাখা হয়েছিল। অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানটির কার্যালয়ে নিরাপত্তাব্যবস্থা ছিল খুবই দুর্বল, নিরাপত্তা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ছিল উদাসীন। তবে দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST