১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

আনার হত্যা: ঝিনাইদহ জেলা আ. লীগ সম্পাদক মিন্টু আটক

গণধ্বনি ডেস্ক: সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি (গোয়েন্দা বিভাগ)। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম অপু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের একটি অনুষ্ঠান ছিল গতকাল। সেই অনুষ্ঠানে মিন্টুর উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি অনুষ্ঠানে আসেননি। তাকে আটকের বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি, তবে আমি এখনও নিশ্চিত না। এ হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের আওয়ামী লীগের অনেক নেতা নজরদারিতে রয়েছেন বলে দুপুরে জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন। সেই সঙ্গে এমপি আনারের মরদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অমর একুশে বইমেলার সমাপনী আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন ৫ সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

বাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখ

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান

নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

নগরীতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ইদ সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

বাগমারায় জামায়াত নেতা মাস্টার কামরুজ্জামান হারুনের জানাজা সম্পন্ন

১০

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ

১১

নগরীতে ২০০ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

রাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনু

১৭

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন

১৮

প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

১৯

আধুনিক যুগে গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয় :তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST