১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় বাড়ছে বাহারি মাছের বাণিজ্যিক চাষ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে পুকুরে বাণিজ্যিকভাবে অর্নামেন্টাল ফিশ-বাহারি মাছের চাষ। শিক্ষিত বেকার যুবকরা বাহারি মাছ চাষের দিকে এগিয়ে আসায় কমছে বেকারত্বের হারও। তবে মাছ পরিবহনে বিশেষায়িত কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই সমস্যার সম্মুখিন হতে হচ্ছে খামারিদের। সম্ভাবনাময় দামি এই মাছ চাষের দিকে সরকারের সুদৃষ্টি চেয়েছেন খামারিরা।
সূত্রে জানা যায়, বাসা কিংবা বড়-বড় হোটেল এমনকি অফিস’র অ্যাকুরিয়ামে শোভা পায় হরেক রকমের বাহারি মাছ। বর্তমানে সৌখিন মানুষদের শখের অন্যতম স্থান দখল করে নেয় এই অর্নামেন্টাল ফিশ। নওগাঁয় দিন-দিন এই মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিকভাবে চাষও বৃদ্ধি পাচ্ছে। জেলা সদর, আত্রাই, বদলগাছী, পত্নীতলা, ধামইরহাটসহ বিভিন্ন উপজেলায় সাধারণ মাছের সঙ্গে পুকুরে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে বাহারি মাছ। স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী পিকেএসএফের অর্থায়নে সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় ২২-২৩ অর্থ বছরে “অর্নামেন্টাল বা বাহারি মাছ চাষ” প্রদর্শনীর মাধ্যমে উৎসাহী চাষীদের দিয়ে বাহারি মাছ চাষ শুরু করেছে।
জেলার বদলগাছী উপজেলার কামারবাড়ি গ্রামের বাহারি মাছচাষী আবু রায়হান সিদ্দিক বলেন মৌসুমীর সার্বিক সহযোগিতায় ৫টি পুকুরে বাহারি মাছ চাষ করেছেন। তিনি সিল্কি কই কার্প ও কমেট মাছের রেণু সফল ভাবে উৎপাদন করেছেন। বর্তমানে তার পুকুরে বাহারি কই কার্প, কমেট, বাটার ফ্লাই, অরেন্টা ফিশ, মলি ও গাপ্পি মাছ চাষ হচ্ছে। প্রতিটি মাছ পিস হিসেবে বিক্রি হওয়ায় বাজারে দাম ভালো পাওয়া যাচ্ছে। এতে করে তিনি যেমন লাভবান হচ্ছেন তার দেখাদেখি অনেক উদ্যোক্তাও বাহারি মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। বিশেষ করে শিক্ষিত বেকার যুবকরা এই বাহারি মাছ করে ভাগ্যের বদল করতে পারেন বলে জানান রায়হান।
একই উপজেলার আরেক মাছচাষী দেবনাথ চৌধুরী বলেন, তিনি রায়হানের কাছ থেকে রঙ্গিন মাছ নিয়ে চাষ করেছেন। মাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনি অনেক বড় হয়। বাজারে গিয়ে এই মাছ বিক্রির কোনো ঝামেলা হয় না। রঙ্গিন মাছ দেখে ক্রেতারা সহজেই ক্রয় করেন। খুব সহজেই নওগাঁ হতে মাছ সংগ্রহ করা যাচ্ছে। নওগাঁয় পুকুরে বাণিজ্যিক ভাবে রঙ্গিন মাছ চাষের ব্যাপক সম্ভাবনা আছে। স্থানীয় পর্যায়সহ সরকারি ভাবে উদ্যোগ গ্রহণ করতে পারলে রঙ্গিন মাছ চাষই শিক্ষিত বেকার যুবকদের ভাগ্য বদলের দ্বার হিসেবে কাজ করবে।
মৌসুমীর মৎস্য কর্মকর্তা মো. শাহারিয়া হোসেন বলেন, মৌসুমী সব সময় নওগাঁর মানুষদের অধিক লাভজনক নতুন নতুন ফসল চাষ করা থেকে শুরু করে কৃষি বিভাগের সকল খাতেই সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে মাছচাষী রায়হানকে মৌসুমীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে রঙ্গিন মাছ চাষ শুরু করেছি। ফলাফল ভালো হলে নওগাঁর আগ্রহী উদ্যোক্তাদের বড় পরিসরে এই রঙ্গিন মাছ চাষে সার্বিক সহযোগিতার পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. বায়েজিদ আলম বলেন, স্থানীয় উন্নয়ন সংস্থার পাশাপাশি সরকারিভাবেও জেলার কয়েকটি উপজেলায় আগ্রহী মাছচাষীদের মাধ্যমে রঙ্গিন মাছ শুরু করা হয়েছে। তবে এই মাছ চাষ করে দেশের বিভিন্ন স্থানে খুব সহজেই নিরাপদে চালান করার মতো বিশেষায়িত পরিবহন ব্যবস্থা এখনোও গড়ে না ওঠার কারণে মাছচাষ বিস্তার করতে পারছে না। রঙ্গিন মাছ সাধারণ মাছের মতো নয় তাই এই মাছের ক্রেতা সারা দেশেই রয়েছেন। এই রঙ্গিন মাছ চালানের জন্য বিশেষায়িত পরিবহন ব্যবস্থা সৃষ্টি করা গেলে আরো খুব দ্রুতই নওগাঁসহ দেশব্যাপী এই রঙ্গিন মাছ চাষের মাধ্যমে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতো বলে মনে করেন এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১০

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১১

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১২

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৩

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৪

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৬

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৭

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৮

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৯

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST