৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

আদমজী ইপিজেডের বিনিয়োগকারীদের জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেড সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডের বিনিয়োগকারীদের নিয়ে একটি বিশেষ ট্রেড সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন অফশোর ব্যাংকিং আইন২০২৪প্রণয়নের ফলে ব্যবসায়-বাণিজ্যে সৃষ্ট সুযোগ-সুবিধা সম্পর্কে বিনিয়োগকারীদের জানানোর লক্ষ্যেএই সেমিনারের আয়োজন করা হয়েছিল।
‘ওভারভিউ অব নিউ অফশোর ব্যাংকিং অ্যাক্ট ২০২৪, এফএক্স মার্কেট অপরচুনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি কমিটমেন্ট’শীর্ষক সেমিনারে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিনিয়োগকারীদের সামনে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার নানাবিধসুযোগ-সুবিধা সস্পর্কে তুলে ধরেন।
৫ জুন ২০২৪ আদমজী ইপিজেডে আয়োজিত এই ট্রেড সেমিনারে উপস্থিত ছিলেন আদমজী ইপিজেডেরনির্বাহী পরিচালকমাহবুব আহমেদ সিদ্দিক, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিংতারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্সমো. শাহীন ইকবাল, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেমিনারে সম্প্রতি পাস হওয়া অফশোর ব্যাংকিং আইনের বিভিন্ন দিক তুলে ধরে এই আইনটি কীভাবে ইপিজেড ব্যবসায়কে আরও সমৃদ্ধ করতে পারে, সেসব বিষয় তুলে ধরা হয়। ইপিজেডের বিনিয়োগকারী ও গ্রাহকরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতীয় অর্থনীতিতেতাঁদেরমূল্যবান অবদানের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের একটি মঞ্চ হিসেবেও কাজ করেছিল অনুষ্ঠানটি।
সুশাসন, স্বচ্ছতা, টেকসইতা-প্রতিশ্রুতি এবং গ্রাহকদের অব্যাহত তারল্য সহায়তাব্র্যাকব্যাংককেইপিজেডেরদেশি ও বিদেশিপ্রতিষ্ঠানগুলোর কাছে পছন্দের শীর্ষে নিয়ে গিয়েছে। এছাড়াওকর্পোরেট গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম– ‘কর্পনেট’গ্রাহকদের নানাবিধ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমেঝামেলাহীনব্যাংকিং অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে।ফলে, গ্রাহকরা সহজ এবং দক্ষতার সাথে তাঁদের ফান্ড ম্যানেজমেন্ট করতে পারছেন। সকল বড় বড় আন্তর্জাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ব্যাংকটিরসুসম্পর্কের ফলে গ্রাহকরাও আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন সহায়তা পেয়ে থাকেন।
দেশের রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তারেক রেফাত উল্লাহ খানইপিজেডের উদ্যোক্তাদের ব্যাপক প্রশংসা করেন। তিনি ইপিজেডের প্রতিষ্ঠানগুলোকে বৈদেশিক মুদ্রা সুবিধা এবং সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবাদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আধুনিকপ্রযুক্তি এবং দক্ষ জনবল দ্বারা পরিচালিত টিমেরমাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠানগুলোকে অফশোর ব্যাংকিং সেবা দিতে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। এই ধরনের ইন্টারেক্টিভ সেমিনার, নলেজ শেয়ারিং সেশন এবং পারস্পরিক সহযোগিতাদেশের রপ্তানিমুখী শিল্প এবং অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে। আমাদের লক্ষ্য হলো, আমাদের গ্রাহকদের ব্যবসায়িক সমৃদ্ধিতে সহায়তাকরা।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST