৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কৃষক না থাকলে মানুষ বাঁচতো না : প্রতিমন্ত্রী দারা

স্টাফ রিপোর্টার: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি বলেছেন, মানুষ যা খায় তার অধিকাংশই জমি থেকে আশে। আর এই জমিতেযদি কৃষক ফসল না ফলাতো তাহলে মানুষ বাঁচতো না। আগে মানুষ বলত কোনো রকম দুটো খাবার খেয়ে বাঁচি, কিন্তু এখন আমরা খাচ্ছি এবং অন্যদেরকে খাওয়ানোর সামর্থ্য অর্জন করেছি। এটা সম্ভব হয়েছে কৃষি ক্ষেত্রে উন্নয়নের ফলে।

গতকাল শনিবার সকালে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে `International Fisheries and Aquaculture conference-2024’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য চাষে জড়িতদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমরা কিন্তু জমি হারানোর হুমকির মুখে আছি। জমির সর্বোত্তম ব্যবহার করে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট মৎস্যসহ সকল ক্ষেত্রে এমন ভাবে জমি ব্যবহার করতে হবে যাতে জমির ক্ষতি না হয়। বাঙালির মূল খাদ্য ধান, চাল, গম, ভুট্টা, আলু এগুলোর দরকার। মিষ্টি পানিতে মাছ উৎপাদন করতে গিয়ে চাষের জমি হারাচ্ছি কী না সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ   চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আব্দুল ওয়াদুদ বলেন, আমরা মাছ রপ্তানি করে অনেক টাকা পাচ্ছি। বাজারে আমাদের মাছের চাহিদাও ব্যাপক কিন্তু ব্যবসায়ীদের অসাবধানতার কারণে সঠিক বাজার ধরতে পারছি না। আমাদের মাছ ভারত, নেপাল এবং বার্মা অন্য দেশে হয়ে রপ্তানি হচ্ছে কিন্তু আমরা সঠিক রপ্তানি আয় পাচ্ছি না।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বে সাথে গণতান্ত্রিক চর্চার সাথে গবেষণা চর্চার কথা বলেছেন। সরকার গবেষণার জন্য অনেক বৃত্তি প্রদান করছে। যাতে শিক্ষার্থীরা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসতে পারে। গবেষণা ছাড়া অন্যের গবেষণালদ্ধ জ্ঞান নিজের করে সাজাতে গেলে অনেক ক্ষেত্রে কার্যকর হয় না। কারণ এদেশের মানুষ, মাটি, চিন্তা এবং ধারণার সাথে ধার করা জ্ঞান খুব একটা কাজে আসে না।

তিনি বলেন, একটি সমাজ যদি তার ব্যবস্থাপনার সামনে দিয়ে এগোতে না পারে সেখানে কোনো গবেষণা, রাজনীতি এবং অর্থনীতি ফলপ্রসূহবে না। অর্থনীতির চাকা সচল রাখবে যে মানুষগুলো তাদের স্মার্ট করে গড়ে তুলতে হবে। মানুষ স্মার্ট হলে দেশ

স্মার্ট হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০ বছর আগে সমবায়ভিত্তিক বাজার ব্যবস্থাপনার কথা বলেছেন তাতে কৃষিবিদ জ্ঞান দিবে, কৃষক জ্ঞানী হয়ে উৎপাদন করে বাজারে পৌঁছে দিবে মানুষের কাছে। সেই চেইন ব্যবস্থা এখনো বাংলাদেশে চালু হয়নি। প্রধানমন্ত্রী সমবারভিত্তিক কৃষিকে অনুপ্রাণিত করছেন। কোথাও যেন এক ইঞ্চি জমিও ফাঁকা না থাকে।

আরও পড়ুনঃ   আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ^বিদ্যালয়ের প্রফেসর আনিলাভা কবিরাজ।
রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) মৎস্য অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে রাবির উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম, প্রফেসর ড. হুমায়ুন কবীর, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জামাল উদ্দিন ভূঁইয়া, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. জুলফিকার আলী, বিশ^ মৎস্য বিষয়ক বাংলাদেশের অন্তবর্তী প্রতিনিধি ড. বিনয় কুমার বর্মন বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST