৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম ম্যাচেই চোটে স্টার্ক, যা বলছেন অজি অধিনায়ক

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (বৃহস্পতিবার) নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। টানা দুটি আইসিসির বিশ্ব ইভেন্টের শিরোপা জেতা দলটির সামনে ছিল তুলনামূলক দুর্বল দল ওমান। ম্যাচটিতে অজিরা অনায়াসে জয়ও পেয়েছে। যদিও তাদের অবস্থান আরও দাপুটে হতে পারত। ১৬৫ রানের টার্গেট দিয়ে ওমানকে ৩৯ রানে হারিয়েছে অজিরা। তবে প্রথম ম্যাচেই চোট পেয়েছেন তারকা পেসার মিচেল স্টার্ক।

যদিও সেটি খুব বেশি চিন্তার কারণ তৈরি করেনি বলে মত অজি অধিনায়ক মিচেল মার্শের। ওমানের ইনিংসের ১৫তম ওভারে প্রথম বলটি ওয়াইড দেন স্টার্ক। সেই বলের পরই তাকে খোঁড়াতে দেখা যায়। ঝুঁকি না নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। সেই ওভার শেষ করার জন্য গ্লেন ম্যাক্সওয়েলকে বল তুলে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। মাঠ ছাড়ার আগে ৩ ওভারে ২০ রানে ২ উইকেট নেন স্টার্ক।

আরও পড়ুনঃ   আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন : অধ্যাপক ইউনূস

স্টার্কের চোট নিয়ে ম্যাচ শেষ হওয়ার পর প্রশ্ন করা হয় মার্শকে। তিনি বলেছেন, ‘পায়ে টান লেগেছিল স্টার্কের। বিশ্বকাপ সবে শুরু। তাই সে কোনো ঝুঁকি নিতে চায়নি। সাবধানতার জন্য মাঠ ছাড়তে চেয়েছিল। আমিও আপত্তি করিনি। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো চোট লাগেনি তার। তবে ওই অবস্থায় বল করলে বড় চোট লাগতে পারত।’

মাঠ ছাড়ার আগে নিজের স্বভাব সুলভ বল করেছেন স্টার্ক। প্রথম ওভারের তৃতীয় বলেই তিনি এলবিডব্লু’র ফাঁদে ফেলেন ওমানের ওপেনার প্রতীক আথাভালেকে। এরপর ইনিংসের মাঝামাঝিতে আক্রমণে এসে খালিদ কাইলকে ম্যাক্সওয়েলের ক্যাচে পরিণত করেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশের হারের পর কেমন হলো সুপার এইটের পয়েন্ট টেবিল

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাওয়ায় এদিন অস্ট্রেলিয়ার দুই ফরম্যাটের অধিনায়ক প্যাট কামিন্স খেলেননি। তার বদলে পেস আক্রমণে স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গে প্রথমবার বিশ্বকাপ একাদশে সুযোগ পান নাথান এলিস। ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে তিনিও দুই উইকেট নিয়েছেন। একাদশে না থাকা কামিন্সকে ম্যাচের মাঝে সতীর্থদের জন্য পানি ও তোয়ালে নিয়ে মাঠে ঢুকতে দেখা যায়, যা নিয়ে বেশ মজা পেয়েছেন ক্রিকেটভক্তরা। এখন অস্ট্রেলিয়ার নজর আগামী ৮ জুন ইংল্যান্ড ম্যাচের দিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST